ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে ট্রাক ও মটরসাইকেলের মুখোমূখী সংঘর্ষে নিহত ২


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ১:৪৭

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহতরা হলেন, ৩নং ভাটরা ইউনিয়নের ভরতেঁতুলিয়া গ্রামের রতন সরদারের ছেলে নিহাল সরদার (১৭) এবং ১নং বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের সিরাজ এর নাতি সিজানুর রহমান (১৭)। সিজানুর রহমান নাটোর লালপুর উপজেলার বাসিন্দা লিটনের ছেলে। 
ঘটনাটি ঘটেছে উপজেলার কাথম টু কালিগঞ্জ রাস্তার নামুইট/দলগাছা এলাকায়। নিহত দুজন নন্দীগ্রাম মা কেজি এন্ড হাইস্কুলের এসএসসি বিদায়ী ছাত্র ছিলেন।
প্রাপ্ততথ্যে জানা গেছে, বুূধবার (২৮শে জানুয়ারী) সকাল ১১ টায় মোটরসাইকেল নিয়ে সিমলা যাওয়ার পথে বিপরীত দিক আসা ট্রাকের সাথে মুখোমূখী সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই মারা যান। 
তথ্যটি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, তাদের উদ্ধার করে বিজরুল উপজেলা সাস্থ্য কমপ্লেস্কে পাঠানো হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে গেছে। ঘটনার বিষয়ে অনুসন্ধান চলমান রয়েছে।

Aminur / Aminur

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির