হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
চুয়াডাঙ্গার হিজলগাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সময়ের সমীকরনের হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসানকে সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার গড়াইটুপি প্রতিনিধি মো. লাবলুকে সাধারণ সম্পাদক করে ০১ অক্টোবর ( শুক্রবার) বিকাল ৪টায় হিজলগাড়ী প্রেসক্লাব কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষনা করেন প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য শামীম হোসেন হোসেন মিজি।
কমিটি গঠনের পূর্বে সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম রেজা বিগত ২ বছরে প্রেসক্লাবের যাবতীয় আয় ব্যয় ও অন্যান্য হিসাব পেশ করেন। আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব তার আলোচনায় কমিটির মেয়াদ পূর্ন হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য প্রস্তাব রাখেন। আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা মন্ডলীর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর ৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী তৎক্ষনিক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করেন। এসময় সর্বসম্মতিক্রমে আরিফ হাসানকে পুনরায় সভাপতি ও মো. লাবলুকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা সহ-সভাপতি সেলিম রেজা ( দৈনিক নবচিত্র),যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব ( দৈনিক আকাশখবর), সাংগঠনিক সম্পাদক এম এ আর নয়ন ( দৈনিক আজকের বসুন্ধরা), অর্থ সম্পাদক মাহফুজ হোসেন ( দৈনিক পশ্চিমাঞ্চল), দপ্তর সম্পাদক ডা. হারুন ( ভোরের সকাল), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি ( আকাশ খবর) পাঠাগার সম্পাদক শাহীন সরকার ( দৈনিক চিত্রা), ক্রীড়া সম্পাদক ইসরাফিল আলম নীরব ( বাংলার কথা), কার্যকরী সদস্য হিসেবে হাফিজুর রহমান ( দৈনিক এই আমার দেশ) মোঃ সম্রাট হোসেন ( জয় নিউজ সেভেন), সাইফুল ইসলাম ( ফেস দ্যা পিপ্স), এছাড়াও সদস্য সাধারণ সদস্য হিসাবে আব্দুর রহমান, হাসান জামিল ও নিশান আহম্মেদ রেখে ১৭ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে আছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন ও সমাজসেবক শামীম হোসেন মিজি। হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরনের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক এই আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক জে অলোক চৌধুরী, সম্পাদক আলী কদর পলাশ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক প্রবীন সাংবাদিক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, বার্তা সম্পাদক জিসান আহম্মেদ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এসএম ওসমান,এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক নবচিত্রের সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ এ,এইচ,এম লুৎফুল কবীর, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, শংকরচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাছুদ, তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied