সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময়
যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল অভয়নগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্বাচিত হলে তিনি যশোর-৪ আসনের মানব সম্পদের উন্নয়ন, সন্ত্রাস দমন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। তিনি অভয়নগরের ভৈরব নদ রক্ষা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, মহাসড়কের যানজট নিরসন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন ব্যবসা পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান। অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামান, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল, এনসিপি অভয়নগর উপজেলা শাখার সমন্বয়ক শাহ জাহান কবিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়ন অভয়নগর শাখার সভাপতি হারুন-অর-রশীদ, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ।
এমএসএম / এমএসএম
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
ধনবাড়ীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
ফেসবুকে পোস্ট দিয়ে সাংবাদিক সুমনকে হত্যার হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতঘরসহ ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
রাঙ্গুনিয়ায় প্রবাসীকে আটকের পর নির্যাতন ও মালামাল নেওয়ার অভিযোগ: পুলিশের দাবি সাজাপ্রাপ্ত আসামি
নেত্রকোণায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সেমিনার ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
আদমদীঘিতে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
রায়গঞ্জ উপজেলা ছাত্রশক্তির সভাপতি’র পদত্যাগ
ঘোড়াঘাটে ৩৬টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি: প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা