আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো-মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে হুমকি, ভয়ভীতি, চাঁদাবাজি এবং দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ওপর যারা হুমকি-ধামকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে ডুমুরিয়ার মানুষ নিরাপদ থাকতে পারবে না। এই কারণে এবার লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতিসবই আমরা দমন করব। আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা সিঁদুর বা বোরখা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার। ইসলামী শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাধীনতা, ন্যায়বিচার, মানুষের কল্যাণ সবই রাজনৈতিক ক্ষমতার লোভে প্রভাবিত হয়েছে। রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে, কিন্তু শাসকরা শোষণ ছাড়া কিছু দেয়নি। তিনি প্রতিপক্ষকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আপনারা ভয় দেখাতে পারেন, কালো টাকা ছড়াতে পারেন, কিন্তু জনগণ এখন আর বিভ্রান্ত হবে না। আমরা ঘরে ঘরে গিয়ে মানুষের কাছে সত্য তুলে ধরব। কোনো হামলা নয়, কোনো উসকানি নয় জনগণের বিবেকই আমাদের শক্তি।
মিয়া গোলাম পরওয়ার ১১ দলের জোটের অংশ হিসেবে শক্তিশালী প্রতিশ্রুতি দেন যে, ইনশাআল্লাহ, গণতান্ত্রিক ও ইসলামী চেতনার ভিত্তিতে দেশ পরিচালনা হবে।
তিনি বলেন, এই জোট ইসলামী চেতনা, জুলাই চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয় ঘটিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলবে।
পথসভায় তিনি উদাহরণ দেন, ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে মাত্র ২০ জন ছিলেন জামায়াতে ইসলামীর। সেই ক্ষুদ্র শক্তি দিয়ে আমরা সরকারের নীতি পরিবর্তন করতে পারিনি, কিন্তু পার্লামেন্টে ডুমুরিয়ার মানুষের কল্যাণ ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত ছিল। এবার আমরা গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। ইসলামী শাসন বাস্তবায়িত হলে হিন্দু ভাই ও বোনেরা সব ধর্মীয় স্বাধীনতা, অনুষ্ঠান, রীতি-নীতি সম্পূর্ণভাবে পালন করতে পারবেন। কোনো হুমকি, ভয় বা নিরাপত্তাহীনতা থাকবে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, একটি দল চাঁদাবাজি, মাস্তানি করে চলছে। জনগণ আর ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হবে না। আমরা ভোটারদের কাছে সরাসরি বিষয়গুলো তুলে ধরব। এই নির্বাচনে কোনো সহিংসতা চাইছেন না, বরং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সচেতন করার আহ্বান জানিয়েছেন। হিন্দু ভোটারদের ওপর হুমকি দেওয়া হলে আমরা প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবহিত করব। জনগণ নিজের ভোটের অধিকার নিশ্চিত করবে। দাড়িপাল্লার ভোট মানুষকে মানবিক, ন্যায়বিচার ও উন্নয়নের পথে নিয়ে যাবে।
তিনি বলেন, আমরা চাই নতুন বাংলাদেশ, যেখানে মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও আইন শাসন প্রতিষ্ঠিত হবে। জনগণ আমাদের সঙ্গে থাকলে, ইনশাআল্লাহ, সবাই নিরাপদ, উন্নত ও সম্মানিত জীবন যাপন করবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান