বাঙ্গালহালিয়াতে বিএনপি প ক্ষে ধানের শীষের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটি ২৯৯ নং সংসদীয় আসনের উন্নয়ন,অগ্রগতি ও ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ ও জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে আজ রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার তিন নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে জেলা ও উপজেলা কৃষক দল এবং রাজস্থলী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে ধানের শীষের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরন করেন। ৩০শে জানুয়ারী শুক্রবার সকালে ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাবৃন্দ।
বাঙ্গালহালিয়া বাজারে মুখরিত সুন্দর পরিবেশের নির্বাচন প্রচারণা রাজপথ সম্প্রতি রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি অলক বড়ুয়া রিন্টু ও উপজেলা কৃষক দল,রাজস্থলী উপজেলার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে ধানের শীষের প্রচার প্রচারণা ও লিফলেট বিতরন করা হয়েছে ।
আরো এ সময় উপস্থিত ছিলেন জেলা সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অরুণ সেন,জেলা কৃষক দলের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন,সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবলু,সাংগঠনিক সম্পাদক প্রিয়তোষ দেওয়ান,জেলা কৃষক দলের সদস্য মোঃ জমিম উদ্দিন,রাজস্থলী উপজেলার বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ,সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া,যুগ্ম সম্পাদক এমদাদুল হক,সদস্য জিকু কুমার দে,প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম,জাসাসের সাধারণ সম্পাদক আবু ইসা রিপন,সাংগঠনিক সম্পাদক কালা কুমার তঞ্চগা,রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি মোঃ আজগর আলি খান,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিন্টু কান্তি নাথ,ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক মোল্লা,সাধারণ সম্পাদক মোঃ আয়ুব চৌধুরী,বাঙ্গালহালিয়া,গাইন্দ্যা,ঘিলাছড়ি ইউনিয়ন কৃষক দলের নেতাকর্মীরাসহ ইউনিয়ন যুবদল,ছাএ দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতি দল,ওলামা দল এবং জাসাসসহ সকল অঙ্গ-সংগঠনের সম্মিলিত অংশগ্রহণে এই নির্বাচনী প্রচারণা করেন। প্রচারণা চলাকালীন নেতৃবৃন্দ বলেন,রাঙ্গামাটির মানুষের অধিকার পুনরুদ্ধার এবং দুর্গম এই অঞ্চলের সুষম উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই। দীপেন দেওয়ানের মতো একজন অভিজ্ঞ এবং ন্যায়পরায়ণ মানুষকে সংসদ সদস্য হিসেবে পেতে আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে নেতারা জানান।
Aminur / Aminur
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু