ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামে নারী ভোটাররা প্রার্থীদের কাছে তাদের বৈষম্যহীন অধিকার চায়


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-১-২০২৬ রাত ৮:৫৪
আর মাত্র দুই সপ্তাহ বাকী জাতীয় সংসদ নির্বাচনের। প্রার্থীরা কাক ডাকা ভোর থেকে মধ্যরাত পযন্ত ছুটছে ভোটারদের বাড়ী বাড়ী। শহর,বন্দর, গ্রামের মাঠে ঘাটে হাট বাজারে চলছে ভোটের আলোচনা।এবারের জাতীয় নিবাচন খুবই গুরুত্বপূণ।নারী ভোটাররা একটা ফ্যাক্টর। নারী ভোটারদের কারণেই যে কোন আসনে জয়-পরাজয় নিধারিত হবে যে কোন প্রাথী। যদিও অধিকাংশ ক্ষেত্রে  নারী ভোটাররা তাদের স্বামীদের কথার উপর নিভর করে তাদের ভোট দেয়। এবার  নারীদের নিয়ে নতুন করে আশার আলো দেখা দিলেও স্থানীয় বিভিন্ন দলের প্রার্থীরা নারীদের নিয়ে তাদের উন্নয়নে কোন আলাদা চিন্তা ভাবনা নেই। এমনকি তাদের ইশতারে নারীদের নিয়ে  তেমন কোন কথা নেই। উত্তরের একেবারের শেষ প্রান্তের নদ-নদী বেষ্টিত জেলা কুড়িগ্রাম। জেলায় ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লক্ষ ৭৬হাজার ৫শ৫৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯লক্ষ ৩১ হাজার ৭শ ২৭জন নারী ভোটার সংখ্যা ৯ লক্ষ ৪৪ হাজার ৮শ ৭জন। পুরুষের চেয়ে নারী ভোটার ১৩ হাজার বেশী। সময় বদলিয়েছে। নারীরা তাদের স্বামীদের পাশাপাশি নিজেরাও তাদের অধিকারের মতামত দিচ্ছে। তারা চায় দেশ যেন বৈষম্যহীন,গন্ডোগল মুক্ত,এবং পুরুষ মহিলার সম অধিকার ভিত্তিক দেশ হয় এমনটি প্রত্যাশা করে।চর-দ্বীপচর বেষ্টিত কুড়িগ্রাম অঞ্চলের নারীরা মনে করে যেহেতু পশ্চাৎপদ জেলার নারীদের সরকার যেন একটু নজর দেয়। তারা পুরুষের পাশাপাশি সমানতালে দিনমজুরী,কৃষিকাজ করলেও তাদের মজুরী বৈষম্য অনেক। তারা সমান মজুরী চায়। এই দিক গুলো সরকার যেন নজর দেয় এ প্রত্যাশা তাদের। তারা মনে করে স্বাধীনতার পর থেকে অধিকাংশ সময় সরকার বিরোধী সংসদ সদস্য এ জেলায় নিবাচিত হয়। এবার তার ব্যত্যয় চায় নারী ভোটাররা। 
 
হলোখানা গ্রামের নারী ভোটার কলি, হাবিবা, ময়না  জানায় আমরা নারী ভোটার। আমাদের সমাজে চলতে গেলে অনেক বৈষম্যের স্বীকার হই। এই বৈষম্যের জন্য আমরা যাদের দিকে চেয়ে থাকি আমাদের প্রতিনিধিরা সেভাবে কাজ করে না। আমি চাই এমন একজন মানুষ আসুক সবার জন্য কাজ করুক। নারীদের জন্যি বিশেষ ভুমিকা রাখে।
 
নারী উদ্যেগক্তা কাশফুল চাইনিজ রেষ্টুরেন্ট এর কণধার শামিমা আাখতার জেমিন  জানায় আগামীতে যারা সংসদ সদস্য নিবাচিত হবেন তারা আজ অবধি কোন প্রতিশ্রুতি শোনেননি নারী উন্নয়ন নিয়ে কথা হচ্ছে। সে ক্ষেত্রে নারীরা যদি পিছিয়ে থাকে তাহলে কি তাদের উন্নয়ন হবে। এই এলাকার কিভাবে উন্নয়ন হবে। আমি একজন নারী উদ্যেগতা। যারা রাজনীতি করছেন বা আগামীতে আসবেন তাদের নারীদের নিয়ে চিন্তা করা উচিত। পিছিয়ে পড়া নারীদের যেন উন্নয়ন করতে পারেন। 
 
লিগ্যাল এইড সম্পাদক বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম শাখা ঝুমা ঘোষ জানায় সারা দেশে যে নির্বাচন হচ্ছে এটি কতটুকু নারী বান্ধব প্রতিশ্রতি দিচ্ছে প্রতিনিধিরা। সে ব্যাপারে আমাদের সচেতন এবং দাবীর জন্য সোচ্চার হওয়া উচিত। আমরা চাই নারীরা স্বাধীন ভাবে নির্বিগ্নে ভোট প্রদান করতে পারি।সেটা যেন সরকারের কাছে প্রতিশ্রুতি পাই। নারীদের ক্ষেত্রে বিভিন্ন বৈষম্য আমরা খেয়াল করি। যেমন মজুরী বৈষম্য। ভোটের বেলায় পুরুষ নারী সমান।তারপর নারী বান্ধব প্রতিশ্রুতি আমরা পাচ্ছি না। নারী বান্ধব সরকার যেন প্রতিষ্ঠিত হয় এটাই চাই।

আরমান / আরমান

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ