ঢাকা রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

রংপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় মেধাবী শিক্ষার্থী সাদিয়া খানম শেফাকে প্রশাসনের অনুদান


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) photo ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ২:০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার মেধাবী শিক্ষার্থী সাদিয়া খানম সেফা রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে অনুদানের চেক হস্তান্তর করা হয়। এ সময় সাদিয়া খানম সেফার হাতে অনুদানের চেক তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ভূরুঙ্গামারী উপজেলার মেধাবী শিক্ষার্থীরা দেশের গর্ব। সাদিয়া খানম সেফা তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তার লেখাপড়ার পথে যেন আর্থিক কোনো প্রতিবন্ধকতা না থাকে, সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সামান্য সহযোগিতা। তিনি আরও বলেন, ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন থাকবে।
সাদিয়া খানম সেফা ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের আব্দুল বারেকের কন্যা। অনুদান পেয়ে সাদিয়া ও তার পরিবার উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার দোয়া কামনা করেন।
স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন, এ ধরনের সহযোগিতা মেধাবী শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে

Aminur / Aminur

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার