ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আগামী নির্বাচনে কেউ ভোট হরণ করতে চাইলে রুখে দেয়া হবে: আদমদীঘিতে আসিফ মাহমুদ


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি photo আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ৩১-১-২০২৬ দুপুর ২:১১

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ১১ দলীয় জোট জয়লাভ করলে বগুড়া জেলাকে উন্নয়নের মডেল করা হবে। দুপচাঁচিয়াতে ফ্লাইওভার ও সান্তাহারে আন্ডারপাস নির্মাণসহ বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হবে। তিনি বলেন, বগুড়া-৩ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর মোহাম্মাদ আবু তাহের জুলাই আন্দোলনে ফ্যাসিবাদের বিরুদ্ধে সক্রিয় ছিলেন এবং তিনি নির্বাচিত হলে এলাকার ব্যাপক উন্নয়ন হবে। আসিফ মাহমুদ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন বা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে একটি ভুল সিদ্ধান্ত; এই তৎপরতা বন্ধ করতে হবে। তিনি এ আসনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার পাশাপাশি স্বৈরাচার নির্মূল ও ঘুষমুক্ত চাকরির পরিবেশ নিশ্চিত করতে গণভোটে 'হ্যাঁ' ভোট দেয়ার আহ্বান জানান। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত 'মার্চ ফর দাঁড়িপাল্লা' জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আদমদীঘি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সাইফুল ইসলাম ও সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা অধ্যক্ষ আব্দুল হক সরকার, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তাহমিম ইমতিয়াজ, এনসিপি কেন্দ্রীয় নেতা ফয়সাল মাহমুদ, কাহালু-নন্দীগ্রামের জামায়াত প্রার্থী ড. মোস্তফা ফাইসাল, রাকসু ভিপি মোস্তাকুর রহমান প্রমুখ। জনসভা শেষে সান্তাহার অভিমুখে একটি রোড মার্চ কর্মসূচি পালন করা হয়।

Aminur / Aminur

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ