ঢাকা সোমবার, ৪ মে, ২০২৬

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় সূর্যব্রত মেলায় অনিয়ম অতিরিক্ত সিন্ডিকেট চাঁদাবাজি চলছে


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ২-২-২০২৬ দুপুর ১:৪

প্রতিবছরের ন্যায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে  শুরু হয়েছে সূর্যব্রত মেলা। রবিবার  মেলার শুরুতে  দর্শনার্থীর উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। মেলাকে ঘিরে বসেছে নানা  রংবেরঙের পণ্যসহ খাবার  সামগ্রীর দোকান। তবে মেলায় দূরদূরান্ত  আগত দোকানীদের  কাছ থেকে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
অন্যান্য বারের তুলনায় এবার মেলায় মৌসুমী দোকানের সংখ্যা কিছুটা কম দেখা গেছে। তবে মেলায় দোকানীদের  কাছ থেকে  বেশি চাঁদা অতিরিক্ত  আদায়ের তথ্য মিলেছে। মেলা  কমিটির নামে চাঁদা আদায় করলেও চাঁদা আদায়ের কথা অস্বীকার করছে মেলা  কমিটির কর্তৃপক্ষ নেতৃবৃন্দ গণমাধ্যম কে জানান।
মেলা সরেজমিনে রবিবার  দুপুরে মেলা  এলাকায়  দোকানী ও সনাতনী বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, এবারের মেলাকে ঘিরে একটি মহল ধর্মীয় খরচ নামক ভেঙে ব্যাপক চাঁদাবাজিতে লিপ্ত রয়েছে। মেলায় আগত প্রতিটি দোকান থেকে ইচ্ছামত  সর্বনিম্ম  দুই  হাজার থেকে শুরু করে ৫ হাজার টাকা  আদায় করা হচ্ছে বলে জানা যায়।
পরিদর্শনকালে কথা হয় রাঙ্গুনিয়া রাজার হাট  থেকে আসা বৃদ্ধা দোকানদারের সাথে। তিনি  বলেন, জীবনের একটা বড় ইচ্ছা ছিলো কুম্ভ মেলায় আসব মালামাল বিক্রি কিছু লাভ করবো।  সূর্যব্রত মেলা অবশেষে এসেছি। কিন্তু এখানে এসে হয়রানী স্বীকার  হয়েছি  দোকান থেকে জুলুম করে চাঁদা আদায় করছে মেলা কমিটির সদস্য তনয় নামক এক ব্যক্তি। 
এদিকে কেন এভাবে প্রতিটি দোকানদার কাছ হতে  সর্বত্র অতিরিক্ত টাকা দিতে হচ্ছে তা অনুসন্ধান করতে গিয়ে দোকানিদের সাথে কথা বললে তারা জানান, এখানে দোকান বসালেই অনেক অনেক টাকা চাঁদা দিতে হয়েছে। 
রাজস্থলী ইসলামপুরের হতে আসা  ছোট ব্যবসায়ী  জানান, মেলার ১ দিনের জন্য ছোট একটি দোকান পপ বিক্রি করতে তাকে  দেড় হাজার টাকা চাঁদা দিতে হচ্ছে। মেলা কমিটির নাম দিয়ে কতিপয় ঐ যুবক এই টাকা জোরপূর্বকআদায়  দিতে বাধ্য করেন। টাকা না দিলে দোকান না বসিয়ে চলে যেতে অসাধূ দুর ব্যবহার করেন। এভাবে অতিরিক্ত টাকা দিতে হওয়ায় তারাও ক্রেতাদের কাছে অতিরিক্ত দামে পন্য বিক্রি করেন। মেলা দোকানীরা  জানান, তারা এখানে মালামাল বিক্রি  করি আর ভক্তদেরপূঁজা করিয়ে দিতে বসেন। এ জন্য কমিটির নামে তাদের কাছ থেকে  যা পারে তা টাকা  আদায় করা হচ্ছে। এখানে অন্তত আড়াই’শ দোকানীরা  এভাবে চাঁদা দিচ্ছে বলে জানান তারা। যা অনিয়ম নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। 
এ বিষয়ে মেলা কমিটির সভাপতি  বিশ্বনাথ চৌধরী  বলেন, আমরা অতিরিক্ত  কোন টাকা তুলি নাই। দোকানীরা আমাদের মেলার খরচের জন্য অতিরিক্ত  টাকা দেন। আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ মিথ্যা। অন্যদিকে মেলার নাম ভেঙ্গে যে পরিমান টাকা আদায় হচ্ছে দোকানীর কাছে রসিদ দিলে ও রসিদে কোন টাকার অংক বসানো হয়নি। বরং খালি অংক  রসিদ দিয়ে  চাদাঁ আদায় করছে। এরা জোকসাজসে কিছু অসাধু ব্যক্তিরা মেলা খরচ নামে অতিরিক্ত চাঁদা আদায় করে  নিয়ে যাচ্ছে বলে কিছু নাম প্রকাশ অনিচ্ছুক জানান। এরা জানান, প্রশাসন ভাবে এদের বিরুদ্ধের যথাযথ  তদন্ত সাপেক্ষে আইনের আনার জন্য জোর দাবী।
অন্যদিকে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম ও সচেতন ব্যক্তি রা  বলেন, দোকানীদের কাজ থেকে অতিরিক্ত  চাঁদাবাজির বিরুদ্ধে আমরা শুনেছি। 
তবে এ ধরনের কাজ যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবেন।
এসব বিষয়ে  রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার  সেলিনা আক্তার বলেন, মেলা কমিটি একটি আবেদন করেছেন, সহযোগিতার জন্য, আমি জেলা প্রশাসকরের বরাবরে আবেদন টি পাঠাই দিছি। কিন্তু ইচ্ছামাফিক  চাঁদাবাজি করছে সে বিষয়ে জানি না। কেউ অভিযোগ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব বলে জানান। 

এমএসএম / এমএসএম

বাগেরহাট হাসপাতাল সমাজসেবা কার্য্যলয়ে দফায় দফায় চেক জালিয়াতি লক্ষ লক্ষ টাকা আত্মসাত

রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান ৩ লক্ষ টাকা জরিমানা আদায়

বিপজ্জক গর্ত ভরাট করে প্রশংসায় ভাসছে ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশন

তারাগঞ্জে ফিলিং স্টেশনে অবৈধভাবে জারকিনে পেট্রোল মজুদের অপরাধে জরিমানা

বোদায় প্রধান শিক্ষক সুজাকে সাময়িক বরখাস্ত

আদমদীঘিতে পুলিশের অভিযানে দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

বোরো ধানের বাম্পার ফলনে পাবনার কৃষকদের উল্লাস

বোতলজাত সয়াবিন মজুদ, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

রাস্তা নিয়ে দ্বারে দ্বারে ঘুরেও বিফল ভুক্তভোগীরা; ইউএনও বলছেন কিছু করার নেই

আত্রাইয়ে উজানের ঢলে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে যাওয়ার শঙ্কায় মাঠের পাকা ধান, রাতে নেই কৃষকের চোখে ঘুৃম

হাতিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত নামা এক বৃদ্ধের মৃত্যু

ধামরাইয়ের কৃতি সন্তান শাহরাজ খান ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত

বড়লেখা থানার ওসি মনিরুজ্জামান খান জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ নির্বাচিত