কোনাবাড়ীতে ডাকাতি হওয়া মহিষ ও পিকআপ উদ্ধার
গাজীপুরের কোনাবাড়ীতে ডাকাতির ১০ ঘণ্টার মধ্যে তথ্য প্রযুক্তির সাহায্যে ডাকাতি হওয়া একটি মহিষ ও পিকআপ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পিকআপচালক রফিকুল ইসলামের অভিযোগের ভিত্তিতে জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিকের নির্দেশে এসআই মাইকেল বণিক, শওকত হোসেন ইমতিয়াজ, তাপস কুমার ওঝা ও সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (১ অক্টোবর) সাভারের ধামরাই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার মধুপুর থানার জলছত্র এলাকার মৃত ইব্রাহিম মিয়ার ছেলে মো. মাসুদ রানা (২৮) এবং টাঙ্গাইল সদর থানার কাঠুয়া যোগনী এলাকার মৃত আব্দুল মিয়ার ছেলে জুয়েল রানা (২৮)।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পশুহাট থেকে রানা মণ্ডল নামে এক খামারি দুটি মহিষের বাচ্চা গাজীপুরের কালীগঞ্জ থানার উলুখােলা মঠবাড়িয়া যাওয়ার জন্য ১২ হাজার টাকা ভাড়া করেন। ওই পিকআপভ্যানে দুটি মহিষের বাচ্চা তুলে রওনা হন। পরে ৩০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ী বাইমাইল ব্রিজের সামনে পৌঁছলে ৭-৮ জন ডাকাত দল একটি ট্রাক দিয়ে গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে পিকআপসহ মহিষ দুটি লুটে নেয়। পরে পিকআপচালক জিএমপির কোনাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ উদ্ধার অভিযান চালায়।
জিএমপির কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইকেল বণিক জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে শনিবার (২ অক্টোবর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ