রাজস্থলীর ও বাঙ্গালহালিয়াতে ধানের শীষের প্রচারণা শতশত জনস্রোতের বিশাল জনসভা
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ঐতিহ্যবাহী বাঙ্গালহালিয়া বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভা জনস্রোতের শত শত উপচে পড়া মানুষের ঢলে জনসমুদ্রে পরিণত হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী ) বিকেলে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ২৯৯ -আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ধানের শীষের কাণ্ডারী এডভোকেট দীপেন দেওয়ান।
নির্ধারিত সময়ের অনেক আগে আশপাশের গ্রাম ও ইউনিয়ন ওর্য়াড পর্যায় থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ জনসভাস্থলে জড়ো হতে দেখা গেছে । সভাস্থল ছাড়িয়ে সড়ক ও আশপাশের খোলা জায়গায়ও বিপুল সংখ্যক মানুষের অবস্থান লক্ষ্য করা যায়। মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট দীপেন দেওয়ান বলেন, “এই উপচে পড়া মানুষের উপস্থিতিই প্রমাণ করে—দেশের মানুষ পরিবর্তন চায়। ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণ আজ ঐক্যবদ্ধ। ধানের শীষ জনগণের আস্থা অধিকার, ন্যায়ের রাজনীতি ও উন্নয়নের প্রতীক।”
তিনি আরও বলেন, “আমি নির্বাচিত হলে রাঙ্গামাটি ২৯৯ আসনকে একটি দুর্নীতিমুক্ত, মানবিক ও উন্নয়নসমৃদ্ধ অঞ্চলে রূপান্তরিত করব। সাধারণ মানুষের সমস্যা সমাধানই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।”
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে জনগণকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভা শেষে ধানের শীষের পক্ষে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এ সময় চারপাশ ধানের শীষের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।এর আগে ২৯৯ সংসদীয় আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান উপজেলার চুশাকপাড়া, নারাইছড়ি, হলুদিয়া পাড়া, বাজার এলাকা, তালুকদারপাড়া, নোয়াপাড়া ও হাজীপাড়া সহ বিভিন্ন এলাকা ঘুরে ধানের শীষের ভোটারদের সাথে কুশল বিনিময় সহ শুভেচ্ছা করেন। পুরো জেলা পাহাড়ি ও বাঙালি একসাথে শান্তি শৃঙ্খলা পরিবেশের ধানের শীষে একটি আপনার মূল্যবান ভোট প্রদানের জন্য অনুরোধ করেন। তিনি আরো বলেন,বিএনপি একটি শান্তি শৃঙ্খলা গনতন্ত্র অধিকার রর্ক্ষাথের ভোট প্রয়োগের নিশ্চিত করন দল হিসাবে বিশ্বাস করি।
Aminur / Aminur
তারাগঞ্জে মনজুরুল হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার
নন্দীগ্রামে ক্যাপ্টেন সারোয়ার হোসেন সোহেলের নিজ অর্থায়নে ঈদ উপহার পাঞ্জাবি বিতরণ
বেশি দামে তেল বিক্রি করাই ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে জরিমানা
ঠাকুরগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ১২টি বাড়ি দখলের চেষ্টা
বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
খালিয়াজুরীতে ইয়াবাসহ আটক ৩
যশোরে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
শিবচরে অগ্নিকাণ্ডে কৃষকের দুটি গরু পুড়ে ছাই
ইউএনও’র ঈদ উপহার পেলেন দুই হাতবিহীন সেই ছাকিনা বেগম
রৌমারীতে সাড়ে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
রায়গঞ্জে এএসআইকে লাঠিপেটা, দুজন গ্রেপ্তার
বৃষ্টিতে চা গাছে কুঁড়ির সমারোহ