ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

নিজস্ব জমিতে ফ্রি হাসপাতাল নির্মাণে বাধার অভিযোগ: টঙ্গীতে রফিকা-ওমর রেসিডেন্সিয়াল এন্ড বিজনেস কমপ্লেক্সের মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন 


টঙ্গী প্রতিনিধি photo টঙ্গী প্রতিনিধি
প্রকাশিত: ৭-২-২০২৬ রাত ৮:৩
টঙ্গীর দত্তপাড়া এলাকায় নিজ মালিকানাধীন জমিতে দত্তপাড়া ফ্রি কমিউনিটি হাসপাতাল নির্মাণে বাধা প্রদান ও হয়রানির অভিযোগ তুলে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও সাংবাদিক সম্মেলন করেছে রফিকা-ওমর রেসিডেন্সিয়াল এন্ড বিজনেস কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে রফিকা-ওমর রেসিডেন্সিয়াল এন্ড বিজনেস কমপ্লেক্স প্রাঙ্গণে (কলাবাগান রোড, দত্তপাড়া, টঙ্গী, গাজীপুর-১৭১২) অনুষ্ঠিত এই কর্মসূচিতে কোম্পানির এক দেড়শো মানুষ অংশ নেন। কর্মসূচিতে বক্তারা দাবি করেন, দত্তপাড়া ফ্রি কমিউনিটি হাসপাতাল একটি সম্পূর্ণ অলাভজনক ও মানবিক উদ্যোগ, যার লক্ষ্য এলাকার দরিদ্র ও সাধারণ মানুষের জন্য স্বল্প খরচে কিংবা বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করা। তবে একটি মহল ব্যক্তিস্বার্থে হাসপাতাল নির্মাণে উদ্দেশ্য প্রণোদিতভাবে বাধা সৃষ্টি করছে বলে তারা অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে পঠিত বক্তব্যে জানানো হয়, উক্ত জমির প্রকৃত মালিক সৈয়দ ওমর হোসেন। প্রায় ১১৪ শতক (৬৯ কাঠা) জমিটির সিএস ও এসএ দাগ নম্বর ৮৭৩ এবং আরএস দাগ নম্বর ১৪৬৪। ২০০৬ সালের ২৯ আগস্ট প্রয়াত রফিকা খানম হেবা দলিলের মাধ্যমে জমিটি তার সন্তান সৈয়দ ওমর হোসেনকে প্রদান করেন বলে দাবি করা হয়। বক্তব্যে আরও বলা হয়, প্রয়াত রফিকা খানমের জীবদ্দশায় ইচ্ছা ছিল তার নিজ জমিতে একটি ফ্রি কমিউনিটি হাসপাতাল গড়ে তোলার। তবে বিভিন্ন কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তীতে চলতি সময়ে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলে স্থানীয় একটি পক্ষ বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ করেছে কর্তৃপক্ষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে সকল প্রকার বেআইনি বাধা বন্ধের দাবি জানান এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনকল্যাণমূলক এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত না করা হলে ভবিষ্যতে আরও কর্মসূচি দেওয়া হবে। এদিকে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন শেষে ঘটনাস্থলে দখল সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে বর্তমান জমির দখলদার মনির হোসেন মাতাব্বর বলেন উক্ত তফসিল ভুক্ত জমি আমরা ১৯৭২ সালে ক্রয় করেছে এবং আমাদের দখলে আছে আমরা খাজনা খারিজ দিয়ে আসছি। কিন্তু হঠাৎ করেই আজ সকালে রফিকা-ওমর রেসিডেন্সিয়াল এন্ড বিজনেস কমপ্লেক্স'র এক দেড়শো লোকজন এসে আমাদের জায়গায় গেটের তালা কেটে অনধিকার প্রবেশ করে এবং দখল করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং তাদেরকে জিজ্ঞাসা করি এক পর্যায়ে তাদের সঙ্গে বাকবিতন্ডা হয় পরে পুলিশ এসে উভয় পক্ষের শান্ত করে। এবিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদি হাসান জানায় আমি ঘটনার শেষ দিকে গিয়েছিলাম আমি আমার অফিসারদের কাছ থেকে শুনেছি কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে উভয় পক্ষ নির্বাচনের পরে কাগজপত্র নিয়ে দু'পক্ষ  বসে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের করবে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরমান / আরমান

গোদাগাড়ীতে বিএমডিএর পরিত্যক্ত কূপে পড়ে মহিষের মৃত্যু, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক নিঃস্ব

বোদায় বজ্রপাতে নিহত- ১

মনিরামপুরে বিনামূল্যে চিকিৎসাসেবাসহ ওষুধ পাচ্ছেন রোগীরা

বারহাট্টার প্রকৃতির আঙিনায় স্নিগ্ধ ঋতু বর্ষা

কুতুবদিয়ায় অনাহারে ও মানসিক চাপে শিক্ষিকার ছেলের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করল পুলিশ

নাগরপুর ও দেলদুয়ারে তীব্র বিদ্যুৎ সংকট: নিরবচ্ছিন্ন সরবরাহের দাবিতে জ্বালানি মন্ত্রীকে এমপি লাভলুর চিঠি

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ সরকারীকরণ এখন সময়ের দাবি

আল-দ্বীন হিফজ একাডেমীর নুরানী বিভাগের শিক্ষার্থীদের মাঝে ড্রেস বিতরণ

উলিপুরের কেতকীর বিলে ফুটছে পদ্ম, হাতছানি দিচ্ছে পর্যটন ও মৎস্য খামারের সম্ভাবনা

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত