ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

রাজস্থলীতে প্রশাসন উদ্যােগের ১২ কেন্দ্রে ভোটগ্রহণ, সব প্রস্তুতি সম্পন্ন


চাইথোয়াইমং মারমা, রাজস্থলী photo চাইথোয়াইমং মারমা, রাজস্থলী
প্রকাশিত: ১০-২-২০২৬ দুপুর ১১:১

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনের অন্তর্গত রাজস্থলী উপজেলায় ১২টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব কেন্দ্রে দায়িত্ব পালন করবেন সরকারী প্রশাসনের নির্ধারিত  ১৩ জন  প্রিজাইডিং অফিসার,৪৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৯৭জন পোলিং অফিসার। জানা গেছে, উপজেলার  ৩টি ইউনিয়নে ভোটকেন্দ্রগুলোর অবস্থান হলো— ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে ৪টি, ২ নং গাইন্দ্যা  ইউনিয়নে ৪টি, ৩  নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে  ৪ টি, ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বলে জানা যায়। রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রির্টানিং কর্মকর্তা সেলিনা আক্তার  সাংবাদিকদের  জানান, ইতিমধ্যে সকল ভোটকেন্দ্র পরিদর্শন সম্পন্ন করা হয়েছে এবং ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রমও ইতোমধ্যে  শেষ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি এই ১২টি ভোটকেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। এদিকে রাজস্থলী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থীর প্রতিনিধি ও সমর্থকরা। তারা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে লিফলেট বিতরণসহ নানা ধরনের প্রচার  প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ২০ অক্টোবর সারাদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে রাঙামাটির রাজস্থলী উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৭শত ২৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৯৭৭জন এবং নারী ভোটার ১০ হাজার ৭৫০ জন। এবার রাজস্থলীতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে প্রত্যেক ভোটারগন  সুন্দর ভাবে নিজের অধিকার ভোট প্রয়োগ দিতে পারবে বলে সাধারণ ভোটাররা জানান।

এমএসএম / এমএসএম

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা

দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭

আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন

ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার

চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন

শ্রীনগরে র‌্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার

শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন

পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান

চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার

পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ

১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার

মামলা তুলে নিতে হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে থানায় বাদীর জিডি