নোয়াখালীতে আইপিএল জুয়ার আসর থেকে গ্রেফতার ১০
নোয়াখালীর সুবর্ণচরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কেন্দ্র করে চা দোকানে অভিনব কায়দায় জুয়ার আয়োজন করায় ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২ অক্টোবার) দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী বাজার থেকে তাদের আটক করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামের মো. জুয়েল (১৯), মো. জহির (১৯), হৃদয় (২০), রাজু (২৩), সেলিম (২৮), রাসেল ওরফে বাবর (২৪), আবুল বাশার রাজু (৩৬), অরুণ চন্দ্র শীল (৪০), পার্শ্ববর্তী ধানের শীষ গ্রামের মো. রুবেল (২৪) এবং বেগমগঞ্জের একলাশপুর গ্রামের মো. মাসুদ (২৬)।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / জামান
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন