নাটোর-৪ আসন ইতিহাস ভেঙে জয় চায় জামায়াত কঠিন লড়াইয়ের মুখে বিএনপি
গুরুদাসপুর-বড়াইগ্রাম দুটি উপজেলা নিয়ে নাটোর-৪ আসন। ৪ লাখ ৪৩ হাজার ৬০০ ভোটারের এই আসনে কাগজে-কলমে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ প্রার্থী। তবে রাজনীতির মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত-বিএনপির প্রভাবশালী দুই নেতা। মূলত ভোটের লড়াই হবে তাদের মধ্যে-ই।
জয়ের নেশায় জামায়াতের আব্দুল হাকিম ও বিএনপির দলমনোনীত প্রার্থী আব্দুল আজিজ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট। স্বাধীনতার পর থেকে যে ১২টি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছেÑ তার কোনোটিতেই নাটোর-৪ আসনে জয় লাভ করেনি জামায়াতে ইসলামী।
অতীত নির্বাচনগুলোর ইতিহাস ঘেঁটে দেখা গেছেÑ ১৯৮৬ ও ১৯৮৮ সালে দুই মেয়াদে জাতীয় পার্টি থেকে আবুল কাশেম, ১৯৯১ আওয়ামী লীগ থেকে আব্দুল কুদ্দুস, ১৯৯৬ সালে (ফেব্রু.) বিএনপির একরামুল আলম, ১৯৯৬ সালে (জুন) আওয়ামী লীগ থেকে আব্দুল কুদ্দুস, ২০০১ সালে বিএনপি থেকে মোজাম্মেল হক, ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের আব্দুল কুদ্দুস এবং ২০১৮ থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের সিদ্দিকুর রহমান পাটোয়ারী সংসদ সদস্য ছিলেন। বাংলাদেশের এই ৫৪ বছরের নির্বাচনী ইতিহাসে জামায়াতে ইসলামীর তেমন কোনো অস্তিত্ব ছিল না। তবে পুরনো সেই ইতিহাস ভেঙে নাটোর-৪ আসনে এবার জয়ের হাসি হাসবে জামায়াতÑএমন দাবি দলটির নেতাকর্মীদের।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্য বলছে, এই আসনে জামায়াত-বিএনপিসহ জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও আমার বাংলাদেশ পার্টির মোট ৫জন প্রার্থী নির্বাচনী মাঠে সক্রিয় রয়েছেন। দুই উপজেলার ৪ লাখ ৪৫ হাজার ১৭২ ভোটার ১৬৭টি কেন্দ্রে ভোট প্রদান করবেন। এর মধ্যে গুরুদাসপুরের ৬৮টি কেন্দ্রে ১ লাখ ৯০ হাজার ২২৮ জন ভোটার এবং বড়াইগ্রামের ৯৯টি কেন্দ্রে ২ লাখ ৫৩ হাজার ৩৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
খোঁজ নিয়ে জানাগেছে, স্বতন্ত্র প্রার্থী না থাকলেও বিএনপিতে দ্বিধা-বিভক্তি রয়েছে। ভোটের ক্ষেত্রেও ধানের শীষের ওপর অনাস্থা রয়েছে বহু নেতাকর্মীর। ফলে দলীয় এই কোন্দল বিএনপির জন্য গলার কাঁটা হতে পারে। এছাড়া জামায়াতের আব্দুল হাকিম বড়াইগ্রামের একক প্রার্থী হওয়ায় সেখানেও রয়েছে ভোটের নানা সমিকরণ। গুরুদাসপুরের তুলনায় বড়াইগ্রামে প্রায় ৬০ হাজারের বেশি ভোট রয়েছে। অতিরিক্ত এই ভোট চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বিএনপি প্রার্থী কপালে। সব মিলিয়ে বিএনপির অন্ত কোন্দল ও আওয়ামী ভোটারদের সরব উপস্থিতি নাটোর-৪ আসনের জয়-পরাজয়ের সমীকরণ পাল্টে দিতে পারে। এছাড়া জামায়াতের পক্ষে জয়ের বড় সমীকরণ টেনে দিতে পারেন নারীদের একচাটিয়া ভোট।
নাম প্রকাশ না করার সত্তে আওয়ামী লীগের কয়েকজন নেতা বলেন, দীর্ঘ মেয়াদে আসনটি দখলে রাখা আওয়ামী লীগের নেতাকর্মী এবং ভোটারেরা তিনভাগে বিভক্ত হয়ে পড়েছেন। চাঁদাবাজি, জুলুম নির্যাতন থেকে রক্ষা পেতে আওয়ামী নেতাকর্মীদের বড় একটি অংশ জামায়াতে ভোট দিতে চাচ্ছেন। বিএনপিও কিছু ভোট পাচ্ছে। জামায়াতে যারা ভোট দেবেন, সেসব ভোটাররা প্রকাশ্যে নিজেদের অবস্থান পরিস্কার না করলেও নানা কারণে ‘দাড়ি পাল্লায়’ ভোট দিতে গোপনে দৃঢ় অবস্থানে রয়েছেন। এছাড়া ছোট একটি অংশ ভোট কেন্দ্রে না যাওয়ার কথা ভাবছে। আওয়ামী পন্থি গুরুদাসপুরের অনেক ভোটার ভোট না দিতে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মীয়ের বাড়িতে পারি জমাচ্ছেন। বিতারিত দলের নেতাদের এই কথার সত্যতা মিলল নির্বাচনী মাঠে জামায়াত-বিএনপির নেতাকর্মীদের ভোট প্রার্থণা ও নির্বাচনী সভা-সমাবেশে দেওয়া বক্তব্যে।
সম্প্রাতি নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে বিএনপির দলমনোনীত প্রার্থী আব্দুল আজিজ আওয়াম লীগের নেতাকর্মী, সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘কঠিন সময়ে নির্বাচনী বৈতরণী পারি দিতে হচ্ছে। ভোট ভিক্ষা করছি। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধন্যবাদ দিতে হয়। তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন।’ তিনি বলেন, দলমত মতের উর্ধ্বে উঠে মানুষ ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপিকে বিজয়ী করবে। স্বাধীনতার বিপক্ষের শক্তিকে ভোটের মাধ্যমে বিতারিত করবে এই আসনের মানুষ।
এদিকে আওয়ামী লীগের সাধারণ ভোটার এবং নেতাকর্মী, সমর্থকদের বিভিন্নভাবে কাছে টানছে জামায়াতে ইসলামী। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থণাসহ নানা ধরণের অভয় দেওয়া হচ্ছে আওয়ামী ভোটারদের। বিশেষ করে জামায়াতের নারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন।
জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম জয়ের আশা ব্যক্ত করে বলেন, মানুষ দল মত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেবেন। কারণ মানুষ আর চাঁদাবাজদের সংসদে পাঠাবে না। জুলুম থেকে মুক্তি পেতে ১২ ফেব্রুয়ারি জামায়াতে ভোট দিয়ে ইনসাফের সংসদ গঠন করবেন।
আরমান / আরমান
সীতাকুণ্ডে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক, ঝুঁকিপূর্ণ ৪৮ কেন্দ্র
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ২ আসনে বিজয়ের ক্ষেত্রে আশাবাদী - তুষার আহমেদ শুকুর।
আজ বহুকাংখিত সেই ত্রয়োদশ সংসদ ও গণভোট চৌগাছায় সকল প্রস্তুতি সম্পন্ন ৮১টি কেন্দ্রে ৩৯৪ বুথে ভোটাররা ভোট প্রদান করবেন
রাজস্থলীতে কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের ব্যালেট সহ সরঞ্জাম বিতরণ
ত্রয়োদশ জাতীয় সংসদ র্নিবাচন-২০২৬ বাগেরহাটের সকল কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে মেহেরপুরে স্থানীয় পর্যবেক্ষক ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত-
দৌলতপুর সীমান্তে আগ্নেয়াস্ত্র ও বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন: নতুন কমিটি ঘোষণা
কুড়িগ্রাম-১ আসনের জামায়াতে ইসলামীর সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাদারীপুর-৩ আসনের ৭২টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ
মুন্সীগঞ্জ -৩ আসনের গজারিয়ায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম.
মাগুরায় জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের ওপর হামলার অভিযোগ।