বারহাট্টায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী উপকরণ
রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচন উপলক্ষে বারহাট্টা উপজেলার মোট ৪৯টি কেন্দ্রে ভোটের সরঞ্জাম বিতরণ করা হয়েছে।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে (১১ ফেব্রুয়ারি) বুধবার উপজেলা কৃষি অফিস (নির্বাচনী কন্ট্রোল রুম) থেকে সকাল ১০টায় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বিভিন্ন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের ব্যালট বাক্স, অব্যাহত বেলট পেপার, অমোচনীয় কালির কলম, স্ট্যাম্প প্যাড, অফিশিয়াল সিলসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বুঝিয়ে দেওয়া হয়েছে।
বারহাট্টা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন বলেন, 'ভোটের জন্য যে সকল সরঞ্জামাদি প্রয়োজন, সেগুলো সহকারী রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে প্রতি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে হস্তান্তর করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসারগণ এসব নির্বাচনী সামগ্রী নিয়ে স্ব স্ব নির্বাচনী কেন্দ্রে যাচ্ছেন। কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটকক্ষ প্রস্তুত করে আজ রাতে স্ব স্ব কেন্দ্রে অবস্থান করবেন। আগামীকাল সকাল ৭:৩০ থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।'
বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার লক্ষ্যে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্য ভোটের দিন আাদের প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিটি কেন্দ্র পরিদর্শন করবেন।
বারহাট্টা সহকারী রির্টার্নিং কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান বলেন, 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ইতিমধ্যে গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট পেপার ও নির্বাচনী সামগ্রী বিতরণ হয়েছে। এ সকল সামগ্রী কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নির্দিষ্ট উপজেলার ৪৯টি কেন্দ্রে পাঠানো হয়েছে।'
তিনি আরও বলেন, ভোটগ্রহণ ও ব্যালট বিতরণ প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং ইসির মনিটরিং টিম তৎপর রয়েছে। নির্বাচনকে স্বচ্ছ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ রাখতে প্রশাসন সর্বাত্মক চেষ্টা করছে।
এদিকে, ভোটের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে টহলে রয়েছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
আরমান / আরমান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে