প্রধান শিক্ষক সংকটে পটিয়ার ৫৮ প্রাথমিক বিদ্যালয়
চট্টগ্রামের পটিয়া উপজেলার ১৫২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮টিতেই বর্তমানে প্রধান শিক্ষক নেই। পাশাপাশি সহকারী শিক্ষকের শূন্যপদ রয়েছে আরও ১৬টি।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, বদলি ও অবসরের কারণে এসব পদ শূন্য হয়েছে। ফলে বহু বিদ্যালয়ে সহকারী শিক্ষকদেরই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার পাশাপাশি পাঠদানে নেতিবাচক প্রভাব পড়ছে।
একজন সহকারী শিক্ষক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে গেলে অনেক সহকর্মী তা মানতে চান না। একই সঙ্গে প্রশাসনিক কাজ সামলাতে গিয়ে নিয়মিত পাঠদানের সময় দেয়া কঠিন হয়ে পড়ে। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পটিয়া উপজেলার সিনিয়র সহ-সভাপতি সেলিম উদ্দীন বলেন, সরকার আন্তরিক হলে এই সমস্যা সহজেই দূর করা যায়। দ্রততম সময়ের মধ্যে শূন্য পদগুলোতে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ দিতে হবে যেন কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ক্ষতিগ্রস্ত না হয়। সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
পটিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত কর্মকার বলেন, প্রধান শিক্ষক পদে পদোন্নতি অথবা সরাসরি নিয়োগের মাধ্যমে শূণ্যপদ পূরণ করার সুযোগ আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি দ্রুত এই সমস্যার সমাধান হবে।
আরমান / আরমান
আত্রাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন-আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গোপালগঞ্জে লাইসেন্স নবায়নের দাবিতে টিসিবি ডিলারদের মানববন্ধন
গ্রামীণ জনপদের সমস্যা সমাধানে গণমাধ্যম-সুশীল সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান
সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ টাকা আত্মসাৎ আত্মগোপনে পিতা পুএ
বিলাইছড়িতে বন্যা দুর্গতদের পাশে সেনা জোন
মনপুরায় ডিসির অনুমোদন ছাড়াই ইটভাটা, ভেঙে গেল ৪ হাজার মানুষের একমাত্র সেতু
দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুমিল্লায় সাংবাদিকদের মানববন্ধন
পটুয়াখালীতে জলাবদ্ধতায় নাকাল পৌর শহর, দ্রুত পদক্ষেপ চান বাসিন্দারা,
শিবচরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মীদের ক্রেস্ট প্রদান
মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি
এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা
শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি
বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ
Link Copied