ঢাকা-১৮ আসনে ধানের শীষের জাহাঙ্গীরের বেসরকারি বিজয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলা কলি প্রতীকের প্রার্থী আরিফুল ইসলামকে ৩৪ হাজার ৫৫৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টরের সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসার-১৯১, ঢাকা-১৮ এবং ডিএনসিসি অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ১৯৭ ভোট। ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৭৫০ ভোট।
এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে কেটলি প্রতীকের নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পেয়েছেন ৩০২ ভোট, আম প্রতীকের ন্যাশনাল পিপলস পার্টির মিসেস সাবিনা জাবেদ পেয়েছেন ২৯২ ভোট। হাতপাখা প্রতীকের ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আনোয়ার হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। হরিণ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ইসমাইল হোসেন পেয়েছেন ৯১০ ভোট। মোমবাতি প্রতীকের বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী মো. জসিম উদ্দিন পেয়েছেন ১ হাজার ৬৩৯ ভোট। লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির জাকির হোসেন পেয়েছেন ২ হাজার ৫১৭ ভোট। রেল ইঞ্জিন প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রনি পেয়েছেন ৩ হাজার ৩৭ ভোট। মই প্রতীকের বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী সৈয়দ হারুন অর রশিদ পেয়েছেন ২৯৭ ভোট।
সহকারী রিটার্নিং অফিসার জানান, মোট ৪ হাজার ২৩১টি ভোট বাতিল হয়েছে এবং মোট ভোটারদের মধ্যে ৪৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এখনো ৮ হাজার ৪৩১টি পোস্টাল ব্যালট যোগ হওয়া বাকি রয়েছে। পোস্টাল ব্যালটের ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, ঘোষিত ২১৮টি কেন্দ্রের ফলাফলে এস এম জাহাঙ্গীর হোসেন এগিয়ে থেকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষণার সময় বিজয়ী প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। ফল ঘোষণার পর তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ফলাফলের একটি খসড়া কপি গ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা