প্রধানমন্ত্রী হচ্ছেন 'স্টার অব দ্য ইস্ট' যিনি বদলে দিয়েছেন বাংলাদেশকে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা জেলার দোহার পদ্মা সরকারি কলেজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলা হয় স্টার অব দ্য ইস্ট। ২০০৮ সালের নির্বাচনের পূর্বে তিনি বলেছিলেন তিনি বাংলাদেশকে বদলে দেবেন। তিনি তার সেই ওয়াদা রেখেছেন। তিনি বাংলাদেশকে বদলে দিয়েছেন। এখন বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাংলাদেশের বড় বড় মেগা প্রজেক্ট পরিচালিত হচ্ছে। আর এই মেগা প্রজেক্টগুলোতে লাখ লাখ শ্রমিকের সাথে সারাদেশে প্রায় ৬ লক্ষ বিদেশি শ্রমিক কর্মরত।
তিনি আরো বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ১৬ কোটি মানুষ খেতে পারলে রোহিঙ্গারাও খেতে পারবে। বাংলাদেশ এখন সারাবিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর কোনো দেশীয় প্রধানমন্ত্রী নন, তিনি এখন গ্লোবাল লিডার। তিনি সারাবিশ্বের একজন নন্দিত নেতা।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উল্লেখ করে বলেন, কর্ণফুলী টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, পদ্মা সেতুর সাথে সংযুক্ত রেললাইন থেকে ঢাকা পর্যন্ত আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা বাংলাদেশকে বদলে দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, প্রধানমন্ত্রী যখন ডিজিটাল বাংলাদেশ রূপকল্প দিয়েছিলেন তখন অনেকেই এটাকে উচ্চাকাঙ্ক্ষা বলে ভেবেছিলেন। কিন্তু আজ তা বাস্তবে পরিনত হচ্ছে। ২০২১ সালে আমরা বুঝতে পারি ডিজিটালাইজেশন ছাড়া আধুনিক যুগে আমাদের জীবনে বেঁচে থাকাটা প্রায় অসম্ভব।
তিনি বলেন, যখন আমরা পদ্মা সরকারি কলেজকে পদ্মা কলেজ রূপে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছিলাম ১৯৯২ সালে, তখন এ দেশের মানুষ ছিল অবহেলিত। যোগাযোগ ব্যবস্থা ছিল খুবই খারাপ। একই সাথে জীবনমান ছিল অভাব পীড়িত। কিন্তু এ দেশ থেকেই তো বিভিন্ন জ্ঞানী-গুণীজন, রাজনীতিবিদ এবং মানুষের জন্ম হয়েছে। বর্তমানে পদ্মা কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী দেশ-বিদেশে সুনামের সাথে কর্মরত রয়েছে। তারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। এ অঞ্চলের কলেজটি আলোকিত করে চলেছে। কলেজটি তার যোগ্যতা দিয়ে সামনে আরো এগিয়ে যাবে এবং একটি দক্ষ এবং প্রশিক্ষিত শিক্ষকমণ্ডলী কলেজের শিক্ষার্থীদের এমনভাবে তৈরি করবেন যেন ভবিষ্যতে এখান থেকেই দেশবরেণ্য নেতা স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর জন্ম হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয় সাংসদ সালমান ভাইও একজন প্রভাবশালী সাংসদ। তিনি পদ্মা কলেজ তথা দোহার নবাবগঞ্জের উন্নয়নে একজন ডায়নামিক লিডার।
পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ জালাল হোসেন বলেন, প্রধানমন্ত্রী একজন গ্লোবাল লিডার। এখন তিনি কোনো দেশীয় নেত্রী নন। এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রীর অবদান অনস্বীকার্য বলে অভিহিত করেন তিনি। একই সাথে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য নেক হায়াতের দোয়া করেন এবং কলেজের শিক্ষকমণ্ডলী ও কর্মচারীদের পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। কলেজটিকে সরকারি করে ইতিহাসের পাতায় তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় কলেজের পক্ষ থেকে তাকে ফুলেল সংবর্ধনা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন- পদ্মা কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আব্দুর রহমান পাখি, জাপান প্রবাসী অর্থ সংগ্রহ কমিটির প্রধান আব্দুর রহিম, ব্যাংকার্স আব্দুর রব মিয়া। আরো উপস্থিত ছিলেন- পদ্মা কলেজের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় জনসাধারণ এবং নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শুরুর পূর্বে পদ্মা কলেজের মূল ফটকে আসাদুজ্জামান খান কামাল একটি ফলদ বৃক্ষ রোপণ করেন এবং সবার সাথে মতবিনিময় শেষে তিনি আরেকটি ফলদ বৃক্ষ রোপণ করেন।
এমএসএম / জামান
মাগুরায় তেল ভর্তি ট্রাক ছিনতাই ও চালক হত্যা রহস্য উদঘাটন, ৪ গ্রেফতার
রোববার জঙ্গল সলিমপুরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট
দুর্নীতির অভিযোগে বদলি হওয়া কর্মকর্তার পক্ষে সাফাই গেয়ে আরেক কর্মকর্তার পোস্ট, এরকম অপরাধ কে না করে আমিও করি"
আদমদীঘিতে গাাঁজার গাছসহ একজন গ্রেপ্তার
ঈদে পর্যটকের ঢলের অপেক্ষায়, হোটেল-রিসোর্টে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
হামে আক্রান্ত শিশুদের রক্ষাই সরকারের প্রথম অগ্রাধিকার: কুমিল্লায় স্বাস্থ্যমন্ত্রী
বৃষ্টি উপেক্ষা করে চন্দ্রায় যাত্রীদের উপচে পড়া ভিড়
রায়পুরে কিশোরী ধর্ষণকাণ্ডে আসামিকে পালাতে সহযোগিতায় ছাত্রদল নেতা জেলহাজতে
কৃষকের টেকসই উন্নয়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার - কুমিল্লায় মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী
ঝিনাইদহে কথিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা'র চেয়ারম্যান মাহমুদুল হাসানের রিমান্ড মঞ্জুর
প্রধানমন্ত্রীর উপহারের চাল পেয়ে উচ্ছ্বসিত মনিগ্রাম ইউনিয়নবাসী