বৃক্ষ পালনবিদ জহিরকে দিয়ে ভুয়া টেন্ডার করার পাঁয়তারা
নিজেকে বাঁচাতে মরিয়া সওজের পূর্বাঞ্চলীয় নির্বাহী বৃক্ষ পালনবিদ বিপ্লব কুন্ডু
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অপারেশন ডিভিশন পূর্বাঞ্চলের নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডুর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ, গাছ চোর চক্র নিয়ন্ত্রণ, ঘুষ-বাণিজ্য ও ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে সরকারি গাছ বিক্রির গুরুতর অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক), সচিব সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সেতু মন্ত্রণালয়ের ঢাকা বরাবর অভিযোগ করেও কোন সুরাহা হয়নি। অভিযোগ সূত্রে জানা গেছে, বিপ্লব কুন্ড দূর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ফেনী সদর হাসপাতাল হতে ছাগলনাইয়া হয়ে শুভপুর পর্যন্ত মোট গাছের সংখ্যা ১০৩৪টি। যার ৩২টি লট করে। এর মধ্যে ১২টি টেন্ডার করে, যার মূল্য ২৩,৯২,৬২৯/-টাকা। বাকী ২০টি লট যা দূর্নীতি ও ভুয়া ওয়ার্ক অর্ডারের মাধ্যমে নামমাত্র মূল্যে ৭,৩২,৮০৪/-টাকায় বিক্রি করেন। যার প্রকৃত বাজার মূল্য ৮০,০০,০০০/-টাকার উর্দ্ধে। বিগত সরকারের আমলে বিপ্লব কুন্ডুর বিরুদ্ধে রাজশাহীতে কর্মরত থাকা অবস্থায় অনেক অভিযোগ আছে। বিগত ২০২৪ এর আন্দোলনের পরও সে তার আগের ফ্যাসিস্ট কায়দায় কার্যক্রম পরিচালনা করে আসছে। রাজশাহীতে থাকা অবস্থায় গত ০৩-০২-২০২৫ইং তারিখে তার নামে দুর্নীতি দমন কমিশন ঢাকায় একটি অভিযোগ হয়। ঢাকাতে আসার পরে ১১-০৯-২০২৫ইং তারিখে তার নামে আরও একটি মামলা হয়। বিপ্লব কুন্ডু তার দোষ ও অপরাধ, আরেকজন বৃক্ষ পালনবিদ রফিকুল ইসলাম চকদারের ঘাঁড়ে চাপানোর চেষ্টা করেও ব্যর্থ হন। রফিকুল ইসলাম চকদার তার লিখিত বক্তব্যে জবাব দেওয়ার পরে বিপ্লব কুন্ডু কিছুটা থমকে যান। রফিকুল ইসলাম চকদার তখন সরকারি একটা ট্রেনিংয়ে ছিলেন। সে সময় দায়িত্ব পালন করেন জহির নামে আরেকজন বৃক্ষ পালনবিদ।
একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিউজ হওয়ার পর নড়েচড়ে বসে বিপ্লব কুণ্ডুর সিন্ডিকেট। সাংবাদিক এবং অভিযোগকারী আব্দুল কাদের বাবুকে ম্যানেজ করার জন্য সিন্ডিকেট বিভিন্নভাবে চেষ্টা করেও ব্যর্থ হন। এখন নিজের চাকরি বাঁচাতে এবং সিন্ডিকেট কে রক্ষা করতে সেই বৃক্ষ পালনবিদ জহিরকে দিয়ে পূর্বের তারিখ দিয়ে পুনরায় টেন্ডার করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। অফিসের অনেক বড় কর্তা বাবুরা কোটি টাকার বিনিময়ে তাকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে, অফিসের এক কর্মকর্তা বলেন, বিপ্লব কুন্ডু নিজেকে বাঁচাতে কোটি টাকার মিশন নিয়ে নেমেছে। বৃক্ষ পালনবিদ জহিরকে দিয়ে, পূর্বের তারিখে, পুনরায় টেন্ডার দেখিয়ে বিপ্লব কুন্ডুকে বাঁচাতে চাচ্ছে, যেখানে গাছ বিক্রি করা হয়ে গেছে, সেখানে গাছের টাকা এখনো সরকারি কোষাগারে জমা হয়নি, সেই গাছের পুনরায় টেন্ডার দেখায় কিভাবে?
বিভিন্ন দপ্তরে অভিযোগকারী আব্দুল কাদের বাবু বলেন, আমার ছেলে কে সড়ক ও জনপথের রেজাউল নামে একজন সিনিয়র অফিসারের মাধ্যমে ম্যানেজ করার জন্য চেষ্টা করছে। এ বিষয়ে জানতে বৃক্ষ পালনবিদ জহির এর নাম্বারে বারবার ফোন দিয়ে এবং টেক্সট করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। ইতিপূর্বে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সোয়েব আহমেদের নিকট ফোনে জানতে চাইলে তিনি বলেন, বিষয়গুলো আমরা অবগত আছি। তদন্তে অভিযুক্ত প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
কিন্তু অদৃশ্য এক শক্তির ইশারায় তিনি আজও নিরব ভূমিকা পালন করছেন। এ বিষয়ে জানতে পূর্বাঞ্চলীয় নির্বাহী বৃক্ষ পালনবিদ বিপ্লব কুন্ডুর মোবাইলে কথা বললে তিনি বলেন, অফিসে আসেন একসঙ্গে বসে কথা বলি, তখন তাকে বলা হয় আপনি সাক্ষাৎকারটা দেন আপনার সঙ্গে বসে কথা বলার কিছু নাই, তখন তিনি ফোনের লাইনটা কেটে দেন ।
এমএসএম / এমএসএম
সিন্ডিকেটের কবলে বন্দী জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ
গেন্ডারিয়ায় রাজউকের উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত অংশ ভাঙা, জরিমানা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ
অনুদানের টাকা কেড়ে নিয়ে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাকে পঙ্গু করেছে
ঢাকা বিমানবন্দরে অজ্ঞান পার্টির মূলহোতা আটক
শাহবাগ ফুল মার্কেটের বাবুল প্রসাদ: তার অপকর্মের একাল-সেকাল
পঙ্গু হাসপাতালে সহকারী পরিচালকের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে হুমকি ও গ্রেপ্তার একজন
জাহাঙ্গীরনগরে ছাত্রীকে ধর্ষণচেষ্টা
ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে তৃণমূলের আস্থার প্রতীক এস. এম. মিজানুর রহমান রাজ
জলবায়ু পরিবর্তনে বদলে যাচ্ছে দেশের আবহাওয়া
বিএনএস সেন্টার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত
অবৈধ দুইতলা ভবন গুঁড়িয়ে দেওয়া, পুকুরের ভরাট অংশ অপসারণ
হামে শিশু হত্যার দায়ে ইউনূসের বিচারের দাবিতে পেশাজীবিদের মানববন্ধন