ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দ্বায়িত্ব পেলেন এ্যাড. নিতাই রায় চৌধুরী


সাইফুল ইসলাম, শালিখা photo সাইফুল ইসলাম, শালিখা
প্রকাশিত: ১৯-২-২০২৬ বিকাল ৬:৪৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মন্ত্রী সভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন মাগুরা-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য (এমপি) নিতাই রায় চৌধুরী। তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রাণালয়ের দায়িত্ব পেয়েছেন। সংখ্যালঘু সম্প্রদায়ের এমপিদের মধ্যে একমাত্র তিনি মন্ত্রীত্ব পেয়েছেন। মঙ্গলবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে  অন্যান্য মন্ত্রীদের সাথে তিনি শপথ গ্রহণ করেন।
নিতাই রায় চৌধুরী মন্ত্রী হওয়ার খবরে নির্বাচনী এলাকায় শতশত নেতা কর্মী ঢাকা এসে ফুল ও মিষ্টি নিয়ে তার বাস ভবনের সামনে ভীড় করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মাগুরা-২ আসন থেকে ১লক্ষ ৫০ হাজার ১৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ৮০৭ ভোট।
নিতাই রায় চৌধুরী মন্ত্রী পাওয়ার খবরে হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে চলছে আনন্দ উৎসব এবং মিষ্টি বিতরণ। এ বিষয়য়ে মুহাম্মদপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক তৈমুর আলী মৃধা বলেন, আমাদের পরিশ্রমের ফল আমরা পেয়ে গেছি। এ সুখবর মাগুরা-২ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের কল্যান বয়ে আনবে। সদ্য মনোনীত সংস্কৃতিক বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের সকল মানুষের সামগ্রিক জীবনধারা এবং নৈতিকতা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থেকে সাংস্কৃতিক উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাব। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা