দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ল বিশালাকৃতির বাঘাইড়
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ। রোববার (৩ অক্টোবর) সকাল ৮টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় জেলে রণজিত হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা গেছে, জেলে রণজিত হালদার মাছ বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে আসেন। সে সময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে মোট ২৭ হাজার ৫০০ টাকায় বাঘাইড় মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান জানান, অল্প লাভে মাছটি বিক্রির আশায় অপেক্ষা করছি।
এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রোকোনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতলা, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক