তাড়াশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আয়োজনের মধ্যে ছিলো শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া, জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ। শনিবার রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি শুরু হয়। এসময় উপজেলা প্রশাসন উপজেলার বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাংলা ভাষা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে, এ ভাষার জন্য জীবন দানকারী শহীদের প্রতি রইলো শতত শ্রদ্ধা। সর্বস্তরে বাংলা ভাষা বিস্তার লাভ করুক এ প্রচেষ্টা আমাদের সকলের। আজকে আমরা যে বাংলা ভাষায় কথা বলতে পারছি তা আজ থেকে ৭৪ বছর আগে শহীদের আত্নত্যাগের বিনিময়ে। আসুন আমরা সকলে মিলে বাংলা ভাষাকে সর্বোচ্চ মর্যাদার আসনে স্থান দেই। তিনি আরো বলেন, ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি আত্মপরিচয় ও অধিকার আদায়ের পথে অগ্রসর হওয়ার শক্তি পেয়েছিল। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার ও মাতৃভাষার শুদ্ধ চর্চা করার আহ্বান জানান।
Aminur / Aminur
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী