ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে দলিলকৃত জায়গা জোরপূর্বক ভোগদখল করার পায়তারা


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৪-২-২০২৬ দুপুর ৩:২১

সিরাজগঞ্জের তাড়াশে  দলিলকৃত জায়গা জোরপূর্বক ভোগ দখল করার জন্য পায়তারা করায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী জমির মালিক  শ্রী দুর্গা চরণ মাহাতো নামের আদিবাসী এক ব্যক্তি।  তিনি উপজেলার  দেশীগ্রাম ইউনিয়নের রাম বল্লবপুর গ্রামের বাসিন্দা।অভিযোগ মুলে জানা যায়  তার দলিলকৃত  জায়গা যার জেল নম্বর ১২৮, খতিয়ান নম্বর ৩৫৬  দাগ নম্বর ৫০ ও ৫১ জমির পরিমাণ ৩১ শতাংশ, মৌজা বিষমডাঙ্গা  সে দীর্ঘদিন যাবত ভোগ দখল করে আসছে।  কিন্তু এই জমি মোঃ শাহাদৎ  গং  এর  ৬ জনের একটি দল (মোঃ মাসুদ তালুকদার, মোঃ মামুন, শ্রী সুরেশ মাহাতো, মোঃ নাঈম, মোঃ রুবেল) ও অজ্ঞাত  ৩ জনকে সাথে নিয়ে  বেশ কিছুদিন পূর্ব হতে এই সম্পত্তি জোরপূর্বক ভাবে ভোগ দখল করার জন্য  পায়তারা করে আসছে। এছাড়াও মাঝে মধ্যে  এই সম্পত্তিতে এসে  শ্রী দুর্গা চরণ মাহাতো ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি-প্রদান করে। এমতাবস্থায় ২৩ ফেব্রুয়ারি  সোমবার গভীর রাতে মোঃ শাহাদৎ  গং এর  বাহিনী  পূর্ব পরিকল্পিতভাবে  দেশীয় অস্ত্র নিয়ে  এই সম্পত্তি মাটি দিয়ে  ভরাট করার জন্য বিভিন্ন ভাবে পায়তারা  ও তালবাহানা করে।  বিষয়টি জানতে পেরে  শ্রী দুর্গা চরণ মাহাতো তার পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে বাধা নিষেধ করলে তারা  অকথ্য ভাষায় গালিগালাজ  করে জায়গা থেকে সরে যেতে বলে।   শ্রী দুর্গা চরণ মাহাতো তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা মারার জন্য  ধাওয়া করে।  
এ বিষয়ে জমির মালিক শ্রী দুর্গাচরণ মাহাতো বলেন, আমার দলিলকৃত জায়গা বেদখল দেওয়ার জন্য শাহাদৎ গং বাহিনী বহুদিন যাবত আমাকে ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি প্রদান করে আসছে। ঘটনার দিন তারা আমাদের  গালিগালাজ করে জায়গা ত্যাগ করতে বলে। আমি নিষেধ দেওয়ায় তারা আমাকে ধাওয়া করলে আমরা দৌড়ে বাড়ি আসি। তারা  আমাকে মারার জন্য তিনটি মোটরসাইকেল যোগে আমার বাড়িতে আসে তখন  আমার ছেলে দুর্জয় ও হৃদয় তাদের বাধা দিতে গেলে তারা এলোপাথাড়ি ভাবে লোহার রড ও পাইপ দিয়ে মেরে জখম করে। আমাদের  চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে  আসলে তারা পালিয়ে যায়।  এ বিষয়ে  থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান  বলেন,অভিযোগ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার