রাজস্থলী বাঙ্গালহালিয়াতে উপজেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে ও ভোক্তা অধিকার আইনে অর্থদণ্ড জরিমানা
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসেস সেলিনা আক্তার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে বাজারের গ্যাসের দোকান, মুদি দোকান, সবজি বাজার, কাঁচামালের দোকান, মাছের দোকান ও ফার্মেসীতে এই অভিযান পরিচালনা করেন।
এসময় ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ‘মনি ফার্মেসী’ এবং সবজি বিক্রেতা ‘সুজন বড়ুয়াকে’ ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাজারের ফুটপাত দখলমুক্ত করার জন্য ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করেন। তিনি বলেন, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমাদের এই তদারকি অব্যাহত থাকবে। কেউ যদি কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম আদায়ের চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যায় । ভবিষ্যৎ তে প্রশাসনের উদ্যোগে নিয়মিত চলমান ভেজাল দ্রব্য নানা পণ্য বিরুদ্ধের সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এসময় স্থানীয় জনপ্রতিনিধি, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু