ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

যেভাবে হ্যাক মুক্ত রাখবেন জিমেইল


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৩-১০-২০২১ দুপুর ৪:১৭

তথ্যপ্রযুক্তির এই যুগে জিমেইল দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সবার কাছে। তথ্য আদান প্রদানের জনপ্রিয় এই মাধ্যমটিতে হ্যাকারদের নজরও বেড়েছে। প্রায়ই শোনা যায় জিমেইল হ্যাক হওয়ার মতো ঘটনা। তাই নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা উচিত।

তা নাহলে যেকোনো সময় অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। জেনে নিন যেভাবে আপনার জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবেন।

প্রথমে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে টু ফ্যাক্টর অথেনটিকেশন ফিচারটি খুবই উল্লেখযোগ্য। এর এক্সট্রা লেয়ার ও টি পি ফিচারের মাধ্যমে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।

এর ফলে নিজেদের জিমেইল অ্যাকাউন্টটি হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব। কোনো কারণে নিজেদের জিমেইল অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে এর মাধ্যমে সেটিকে আবার চালু করা সম্ভব। এই লিংকে ক্লিক করা যায় তার জন্য- www.myaccount.google.com

নিজের জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার আরেকটি গুরুত্বপূর্ণ অপশন হলো আনসাবস্ক্রাইব। কোনো সন্দেহজনক মেইল বার বার আসতে থাকলে, সেটা আনসাবস্ক্রাইব করে দিলেই সেই মেল আর আসবে না। এর ফলে বার বার সেই মেইল আর ডিলিট করতে হবে না এবং অচেনা সন্দেহজনক মেইল থেকে নিজের জিমেইল অ্যাকাউন্টও সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে শুধু আনসাবস্ক্রাইব বাটনে ক্লিক করলেই হবে।

জিমেইল অ্যাকাউন্টে আসা মেইলের মধ্যে গুরুত্বপূর্ণ মেইলগুলোকে অন্য ফোল্ডারে সরিয়ে নিতে চাইলে ইউজ ফিল্টার ফিচারটির মাধ্যমে তা করা সম্ভব। এর ফলে নিজেদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলেও সেই গুরুত্বপূর্ণ মেইলগুলো হারিয়ে যাবে না।

নিজেদের জিমেইল অ্যাকাউন্টে এই আন্ডু সেন্ট মেসেজ ফিচারটি চালু করে রাখতে চাইলে জিমেইল সেটিংসে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করতে হবে, এরপর আন্ডু সেন্ড অপশনটি সিলেক্ট করে নিজেদের পছন্দমতো সময় সিলেক্ট করতে হবে। জিমেইল এক্ষেত্রে ৩০ সেকেন্ডের বেশি সময় দেয় না।

এরপর স্মার্ট কম্পোজ এর ব্যবহারের ফলে মেইল লেখা আরও সহজ ও দ্রুত হবে। জিমেইল অ্যাকাউন্টের এই ফিচারের ফলে বড় বড় মেইল লেখার ক্ষেত্রেও সুবিধা হবে।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন