রাইখালীতে মতি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে ৪র্থ তম বর্ষপূর্তি জাদী পূজানুষ্ঠান
রাঙ্গামাটি জেলা কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের মতি পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে ৪র্থ তম বর্ষ পূর্তি জাদী মেলা অনুষ্ঠিত হয়। ১লা মার্চ রোজ রবিবার দিন ব্যাপী মতিপাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কৃর্তক নির্মিত ধাম্মা উইজেয়া প্রেলুংখ্যাইৎসা ছোঃতংব্রী(আর্শীবাদ পুরক) জাদীর চতুর্থ তম বর্ষপূর্তি অনুষ্ঠানে ভোর সকালে ৬ টায় জাতীয় ধর্মীয় পতাকা উত্তোলন,বুদ্ধ পূজা,ভিক্ষু সংঘের পিন্ডদান,চীবর দান অর্থদান আমন্ত্রিত বিভিন্ন হতে দাযক দায়িকা অতিথিদের আপ্যায়ন,বিকেলে পঞ্চশীল গ্রহণ ও ধর্মদেশনা,উৎসর্গ সন্ধ্যায় প্রদীপ পূজাসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়। দুপুরে অতিথিদের মাঝে খাবার ব্যবস্থা করা হয়েছে।
জাদী প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে মতিপাড়া বৌদ্ধবিহারের বিহার অধ্যক্ষ নাগিন্দ্যা ভিক্ষুর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নাক্যছড়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত,পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথের,প্রাজ্ঞ ভিক্ষুসংঘ ও সমাজ বরেণ্য ব্যক্তিবর্গসহ তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ নায়ক ও বৌদ্ধ বিহারের দূর দূরান্ত সকল দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকাবৃন্দরা অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলা
দাউদকান্দিতে ৮ কেজি গাঁজা ও ৫০ ইয়াবাসহ গ্রেপ্তার ৭
আত্রাইয়ে ০৫নং বিশা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত এজলাসের শুভ উদ্বোধন
ধামরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী ওয়াজেদ আলী গ্রেপ্তার
চাঁদপুরে কসাই নুর মোহাম্মদ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন
শ্রীনগরে র্যাবের অভিযানে লুন্ঠিত ৫০টি কার্তুজ উদ্ধার
শার্শায় সোনালি ফসল পাটের বাম্পার ফলন
পেকুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
বাগেরহাট জেলা শহরে পুলিশের অভিযান
চকরাজাপুরে পরিবেশ রক্ষায় ৩০০ ঘুঘুপাখি অবমুক্ত করলেন শামীম সরকার
পিরোজপুরে নির্মাণাধীন জাতীয় গ্রিডের সাব-স্টেশনে চাঁদা দাবি ও বালু ভরাটের পাইপ ভাংচুরের অভিযোগ
১৫ পিস ইয়াবা সহ এক মাদক বিক্রেতা আলফাডাঙ্গা থানায় গ্রেফতার