তাড়াশে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি
সিরাজগঞ্জের তাড়াশে এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও ৩ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল।
ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের কাস্তা গ্রামের কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের বাড়িতে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান হাবিলুর রহমান।
বাড়ির মালিক জাহাঙ্গীর আলম জানান, প্রতিরাতের মতো আমরা ঘুমিয়ে পড়লে চোরের দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে এবং স্বপ্ল মাত্রার চেতনা নাশক প্রয়োগ করে। এরপর ভোর রাতে আমার স্ত্রী ঘুম থেকে উঠে দেখে পাশের ঘরের জানালার গ্রিল ভাঙ্গা এবং ঘরের আলমারি ও ড্রয়ারের জিনিসপত্র ছড়ানো ছিটানো। এ অবস্থা দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরবর্তীতে দেখি আলমারিতে নগদ ৩ লক্ষ টাকা ও ২৯ ভরি স্বর্ণাঙ্কারসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল চুরি করে করে নিয়ে গেছে চোরের দল। এ বিষয়ে তাড়াশ থানার ওসি হাবিবুর রহমান জানান, এখনো চুরির বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী