শ্রীপুরে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত
'বিট পুলিশিং সফল করি, অপরাধমুক্ত সমাজ গড়ি’, এই স্লোগানে সন্ত্রাস,নারী নির্যাতন,মাদক, জুয়া,চুরি,ডাকাতি, বাল্যবিবাহ, ইভটিজিং কিশোর গ্যাং-সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকল্পে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গয়েশপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গয়েশপুর ইউনিয়নের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনায় অংশ নেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহিন মিয়া।
সভার শুরুতে থানা অফিসার ইনচার্জ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি,পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত সুধীজন ও বিভিন্ন পেশার মানুষের নিকট হতে উন্মুক্ত আলোচনা শোনেন। পরে তার বক্তব্য সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক,জুয়া,চুরি,ডাকাতি,সন্ত্রাস,নারী নির্যাতন,ইভটিজিং, বাল্যবিবাহসহ সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা সকলকে সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। একই সাথে উন্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ের মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম স্ব স্ব অবস্থান থেকে সকালে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পুলিশ হিসেবে কে জনগণের কাছে পৌঁছে দেওয়া সেবার কার্যক্রমকে গতিশীল ও কার্যকর করা এবং পুলিশের সাথে প্রান্তিক জনগোষ্ঠীর জনসম্পৃক্তা বৃদ্ধির লক্ষ্যে এই বিট পুলিশিং সভা বলে তিনি উল্লেখ করেন।এছাড়াও যে কোন অপরাধের তথ্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নম্বরে ফোন করে জানানোর আহবান করেন।
গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুনের সভাপতিত্বে সাবেক ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ওসি(তদন্ত) আতাউর রহমান, বিট অফিসার মোঃ ওহিদুল রহমান,ইউপি সদস্য মোঃ আব্দুর রশিদ,মোঃ সিরাজুল ইসলাম,তাছের আলী জোয়ার্দার, মোঃ মসিয়ার বিশ্বাস, জাহানারা বেগম,সাংবাদিক,বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied