ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৬ দুপুর ২:৩৪

দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো, শ্লোগান  সামনে রেখে সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার  সকালে  তাড়াশ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। 
এ সময় তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মঞ্জুরুল আলমের নেতৃত্বে গ্যাস সিলিন্ডার ও বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা নিভানোর মহড়া প্রদশিত হয়।

এর পর উপজেলা পরিষদ শোভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত  আলোচনা সভায় বক্তব্য রাখেন, তাড়াশ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাব্বির আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আব্দুল বারিক খন্দকার, উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মঞ্জুরুল আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.শরিফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, দুর্যোগ মানুষের জীবনে একটি জটিল সমস্যা। দুর্যোগ মোকাবেলা করেই আমাদের জীবন যাপন করতে হবে। এর জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা। সকলের সহযোগিতায় তাড়াশ উপজেলায় মানুষের জন্য  সৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন ধারনের একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করাই  আমাদের প্রত্যাশা।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার