ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট পরীক্ষামূলক ফেরি চলাচল শুরু


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২১ দুপুর ২:২৬

দীর্ঘ সময় পর চালু হলো শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলক ফেরি চলাচল। সোমবার (৪ অক্টোবর) বেলা ১টার দিকে প্রাইভেটকার, ছোট ট্রাক ও মটরসাইকেল লোড করে মাদারীপুরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয় ফেরি কুঞ্জলতা। দুপুর ১২টা ৫ মিনিটে সফলভাবে পৌঁছায় বাংলাবাজার ঘাটে। এ সময় উপস্থিত থেকে ফেরি চালু করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (বাণিজ্য) মো. আশিকুজ্জামান, সহকারী মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘাট ব্যবস্থাপক মো.শাফায়াত আহমেদ, ট্রাফিক ইনচার্জ (টিআই) মো. জাকিরসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বিআইডব্লিউটিএর ঘাট ব্যবস্থাপক মো. শাফায়াত আহমেদ জানান, ফেরি কুঞ্জলতা বাংলাবাজার হতে শিমুলিয়ায় আসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে ফেরি চলাচল নিয়মিত করা হবে কি-না।

উল্লেখ্য, বারবার পদ্মা সেতুতে আঘাত ও পদ্মায় প্রচণ্ড স্রোতের কারণে আগস্ট মাসের ১৮ তারিখ হতে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ। এরপর সেতু এড়িয়ে নতুন শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটে ফেরি চলাচলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এজন্য মাঝিরকান্দি ঘাটে নতুন করে পন্টুন স্থাপন করা হয়। নতুন নৌরুটে যখন ফেরি চলাচলের জন্য প্রস্তুতি নেয়া হয়, ঠিক তখনই দেখা দেয় জটিলতা। পদ্মা সেতুর ২৬, ২৭ ও ২৮ নম্বর পিলারের কাছে ফেরি চলাচলের চ্যানেলে নাব্য সঙ্কট দেখা দেয়। এরপরই চ্যানেল তৈরিতে তিনটি ড্রেজার পাঠিয়ে দেয় কর্তৃপক্ষ। কিন্তু ১০ দিন ড্রেজিং করার পরও চ্যানেল তৈরি করতে পারেনি। মাঝখানে নতুন ঘাট স্থাপনে বিপুল পরিমাণ অর্থের ক্ষতিসাধন। দীর্ঘ ৪৭ দিন পরে শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটেই পরীক্ষামূলক চালু হচ্ছে ফেরি।

উল্লেখ্য, ২০ জুলাই ফেরি শাহ মখদুম ১৬ নম্বর পিলারে,২৩ জুলাই ১৭ নম্বর পিলারে ফেরি শাহ্জালাল, ৯ আগস্ট ১০ নম্বর পিলারে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ১৩ আগস্ট সেই ১০ নম্বর পিলারে ধাক্কা খায় ফেরি কাকলী।এছাড়া সর্বশেষ ৩১আগস্ট সকালে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে যুক্ত হতে রওয়ানা দেয়।এ সময় পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝে স্থাপিত স্প্যানে ধাক্কা লেগে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যায়। পরে ওইদিন দুপুরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসব ঘটনায় থানায় জিডি,তদন্ত কমিটি গঠন ও ফেরি চালকদের সাময়িক বরখাস্তও করা হয়েছে।

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল