ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে পুলিশের নকল পোশাক পরে মোটরসাইকেল ছিনতাই


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ৪-১০-২০২১ বিকাল ৫:১৫

নওগাঁর সাপাহারে পুলিশের নকল পোশাকসহ আক্তার হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ। আটক ছিনতাইকারী উপজেলার নিশ্চিন্তপুর দীঘিপাড়া গ্রামের সোলাইমান হোসেনের ছেলে বলে জানা গেছে।

সোমবার (৪ অক্টোবর) দুপুর ২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে থানা পুলিশ জানায়, রোববার রাত ২টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিশ্চিন্তপুর দীঘিপাড়া গ্রামের আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ি তল্লাশি করে আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক সেট নকল পোশাক, ৫টি মোবাইল ফোন, ১টি হা‍ঁসুয়া, একটি এন্টিকাটার, ৩টি টর্চলাইট ও একটি বড় লোহা কাটা প্লাস উদ্ধার করে পুলিশ। এ সময় ছিনতাইকারী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, গত ২ অক্টোবর শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের ওসমান গনীর ছেলে শান্ত হোসেন সাপাহার বাজার হতে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার পথে ইসলামপুর ও খঞ্জনপুরের মাঝামাঝি স্থানে পুলিশের পোশাক পরে কিছু ছিনতাইকারী তাকে দাঁড় করায়। কিছু বুঝে ওঠার আগেই অভিনব কায়দায় শান্তর বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে তারা। এরই জের ধরে পুলিশ ছিনতাইকারী আক্তারকে পুলিশের নকল পোশাকসহ আটক করে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, আটককৃত আক্তার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোরসাইকেল ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের তৎপরতা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি