মোহাম্মদপুরে ২৯নং ওয়ার্ডবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ
রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ২৯নং ওয়ার্ডের অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর পক্ষ থেকে এই ঈদ সামগ্রী বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি। তিনি নাগরিকদের উদ্দেশ্যে বলেন, আমরা আপনাদের সেবা করতে এবং সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। তিনি আরও বলেন, ঢাকা-১৩ আসনে নির্বাচনকালীন যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি গণমানুষের দল। আজ প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করতে পেরে আমরা আনন্দিত। আমরা আপনাদের পাশে রয়েছি এবং ভবিষ্যতেও থাকব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আতাউর রহমান ঢালী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি লিটন মাহমুদ বাবু। এ সময় ৫০০ জন সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, আধা কেজি লবণ, আধা কেজি সয়াবিন তেল, ৫০ গ্রাম দুধের পাউডার এবং দুই ধরনের সেমাই।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আয়োজক লিটন মাহমুদ বাবু বলেন, ২০২০ সাল থেকে প্রতি ঈদে ২৯নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে সামর্থ্য অনুযায়ী ঈদ সামগ্রী বিতরণ করে আসছি। ভবিষ্যতেও এলাকার যেকোনো সামাজিক অনুষ্ঠান ও দুর্যোগে স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের পাশে সারাজীবন থাকতে চাই। আপনাদের দোয়া নিয়েই আমার বেঁচে থাকা।”
এমএসএম / এমএসএম
অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন
স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান
রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী
উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু
১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি
নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম
কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন
ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু
গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত
মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা
জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার
আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন