তাড়াশে আড়াই কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া ৬৫ গ্রাহকের নামে মামলা
সিরাজগঞ্জ পল্লীবিদ্যুত সমিতি ১ এর আওতায় তাড়াশ জোনাল অফিসে আড়াই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে । বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে প্রতিনিয়ত চলছে মাইকিং। তবুও আদায় না হওয়ায় সরকারি রাজস্ব বাড়াতে তাড়াশ জোনাল অফিস ৬৫ জন গ্রাহকের নামে মামলা দায়ের করেছেন। সূত্রমতে, তাড়াশ জোনাল অফিসের আওতায় ৬৮ হাজার গ্রাহক রয়েছে। উক্ত গ্রাহকদের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধে অনাগ্রহী গ্রাহকদের ৯০ দিনের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করাসহ নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়। এ বিষয়ে তাড়াশ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আজিজুল ইসলাম বলেন, গ্রাহকদের মধ্যে আড়াই কোটি টাকা নিয়মিত বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে,।এছাড়া তামাদি বকেয়া রয়েছে ১৮ লক্ষ টাকা। বকেয়া আদায়ে গ্রাহকদের সচেতন করতে নিয়মিত মাইকিং করা হচ্ছে। বিদ্যুৎ বিল সরকারী রাজস্বের একটি অংশ। সরকারী রাজস্ব বৃদ্ধিতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করা গ্রাহকের দায়িত্ব। কিন্তু একজন গ্রাহক যখন ৯০ দিনের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করছেন না তখন বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।আর সংযোগ বিচ্ছিন্নের ৯০ দিনের মধ্যে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত ৬৫ জন গ্রাহকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আশা করি, গ্রাহকগণ মামলা জটিলতায় জড়ানোর আগেই বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করবেন।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী