ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীতে চুয়াডাঙ্গা সাংবাদিক অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ২:২৯

রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গা সাংবাদিক অ্যাসোসিয়েশন, ঢাকা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ মার্চ) রাজধানীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা জেলার ঢাকায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বকুল আহমেদ। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল এবং চুয়াডাঙ্গার গণমাধ্যমকর্মীদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চুয়াডাঙ্গার উন্নয়ন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতায় এই সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি নাজমুল লিখন (দেশ রূপান্তর), সাংগঠনিক সম্পাদক জুলহাস কবির, কার্যনির্বাহী সদস্য বুলবুল আহমেদ (বাংলা টিভি), সাইদ রিপন (ঢাকা পোস্ট) সাইফুল ইসলাম রনি (ডিবিসি নিউজ), সৌরভ নূর (চ্যানেল ওয়ান), ফেরদৌস শাহরিয়ার (সময় টিভি), মো. আল আমিন (টাইমস অব বাংলাদেশ) ও আল জোবায়ের (দৈনিক জনকণ্ঠ), প্রমুখ।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল