ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

ঢাকা-১৮ আসনে ঈদ উপলক্ষে নগদ অর্থ বিতরণ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৬ রাত ১১:৮

‎পবিত্র ঈদ উল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ ঢাকা-১৮ আসনের দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।

‎রাজধানীর উত্তরার নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ ভবনের চতুর্থ তলায় বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১১টায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

‎অনুষ্ঠানে দুঃস্থ ও গরিব জনগণের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। এদিন মোট ৩৩৩টি পরিবারের মাঝে প্রায় ১০ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে বলে জানান সংসদ সদস্য। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকেও এ সহায়তার আওতায় আনা হবে।

‎বক্তব্য দিতে গিয়ে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি সরকার থেকে যা পাব, আপনারা পাই পাই করে আমার থেকে বুঝে নেবেন।” তিনি আরও বলেন, “আপনারা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন।”

‎তিনি আরও জানান, জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড কার্যক্রম উল্লেখযোগ্য, যার মাধ্যমে দেশের সকল পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “যারা সামর্থ্যবান তারা এই কার্ড থেকে কোনো অর্থ নেবে না, আর যারা গরিব তারা এই সুবিধা পাবে। তবে সবারই ফ্যামিলি কার্ড থাকবে।” এছাড়া কৃষকদের জন্য আলাদা কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি।

‎এ সময় ঢাকা-১৮ আসনের সকল ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের অসহায় নেতা-কর্মীসহ দুস্থ জনগণের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এ ধরনের উদ্যোগ গ্রহণও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

এমএসএম / এমএসএম

অন্যায্যভাবে চাকরিচ্যুত ৫৬২ পুলিশ সদস্যের পুনর্বাহাল দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিক ওসি কামরুল হাসান

রাজধানীর ভাটারায় ভাঙ্গারী ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবী

উত্তরার ১১ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন নারী-পুরুষ ও শিশু

১৫ বছরের সংসার ভেঙে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ: ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে বিচারের দাবি

নৈতিকতার চরম অবক্ষয় চলছে, রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: হেযবুত তওহীদের কর্মী সম্মেলনে ইমাম সেলিম

কামরাঙ্গীরচরে ২৫ পরিবারের বসতবাড়ি উচ্ছেদ করে স্কুল গঠন

ভাটারায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগনির মৃত্যু

গুলশান এলাকায় পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে রাজউক ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে টাউন হল সভা অনুষ্ঠিত

মুসলিম উম্মাহর ঐক্য ও পেট্রো-ডলারের আধিপত্য ভাঙার নতুন বার্তা: ইনসাফ গার্ডের স্মরণসভা

জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ডে সম্মানিত জবির কৃতী শিক্ষার্থী কাওছার

আটাব নির্বাচন ঘিরে নতুন বিতর্ক, ভোটার তালিকা বাতিল ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন

সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি