ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৩-২০২৬ রাত ৯:৪৯

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এ মেলা। নতুন বইয়ের গন্ধ, আড্ডা ও সাহিত্যপ্রেমীদের মিলনমেলায় মুখর হয়ে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ।

‎এবারের বইমেলায় ভিন্নমাত্রা প্রকাশনী থেকে প্রকাশিত “সেরা রাধুনীদের সেরা রেসিপি” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ব্যক্তিত্ব ও কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বইটির লেখকসহ বিভিন্ন অঙ্গনের গুণীজনরা।

‎গ্রন্থটিতে বিভিন্ন রন্ধনশিল্পীর বৈচিত্র্যময় রেসিপি স্থান পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন— নাছরিন আক্তার (কেক আইটেম), রোমানা আফরোজা রিমঝিম (বিফ আইটেম), ফারজানা বাতেন (বিরিয়ানি আইটেম), রাব্বে আরফিনা কোরবান (ফিশ আইটেম), নাবিলা আহমেদ অর্চি (ডেজার্ট আইটেম), মিতা খানম (চিকেন আইটেম), তানিয়া নেওয়াজ (নাস্তা আইটেম), গাজিয়া ফারজানা (পিঠা আইটেম), তারানা ইসলাম (খাসির আইটেম) ও শাম্মি আক্তার (শাক-সবজি আইটেম)।

‎বইটি হাতে পেয়ে সম্পাদক মিতা খানম, কবি রোমানা আফরোজা রিমঝিম, প্রকাশক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহসহ গ্রন্থটির ১০ জন লেখক তাদের অনুভূতি প্রকাশ করেন। এ সময় তারা বইটির সঙ্গে সংশ্লিষ্ট প্রকাশনীর সকল কলাকুশলীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল