ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

‎​ঢাকা-৫ আসনে নবীউল্লাহ নবীর ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৩-২০২৬ দুপুর ১১:৪২

‎​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-৫ আসনের সর্বস্তরের মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জননেতা আলহাজ্ব নবীউল্লাহ নবী। সোমবার (২৩ মার্চ) ঈদের তৃতীয় দিনে তাঁর বাসভবনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎​সকাল থেকেই ঢাকা-৫ নির্বাচনী এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবীউল্লাহ নবীর সাথে শুভেচ্ছা বিনিময় করতে জড়ো হন। এসময় তিনি উপস্থিত সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন এবং একে অপরের সাথে কুশলাদি বিনিময় করেন।

‎​শুভেচ্ছা বিনিময়কালে আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেন, "ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয় এবং মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়। ঢাকা-৫ আসনের সাধারণ মানুষের ভালোবাসাই আমার মূল শক্তি। অতীতের ন্যায় ভবিষ্যতেও আমি এই এলাকার মানুষের অধিকার রক্ষায় এবং সুখে-দুখে পাশে থাকব।"

‎​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও সাবেক যুবদল নেতা মোঃ মাহবুব আলম বাদল, সাবেক শ্রমিক দল নেতা মোঃ ফিরোজ মাহমুদ এবং সাবেক শ্রমিক নেতা মোঃ আলী হোসেন খান।

‎​এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল