চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার পথে ২ টন ইলিশ জব্দ
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতে যাওয়ার পথে সোমবার (৪ অক্টোবর) দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুডের একটি ট্রাকে থাকা দুই টন ইলিশ কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে। কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম ইলিশ মাছ জব্দ করার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ৪ অক্টোবর প্রথম প্রহর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন, বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করে সরকারি প্রজ্ঞাপন জারি হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে এই দুই টন ইলিশ মাছ জব্দ করা হয়।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর থেকে এই প্রথম চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে ভারতের ত্রিপুরায় ইলিশ মাছ রপ্তানি শুরু হয়। ১ ও ২ অক্টোবর দুদিনে ৪ টন ইলিশ রপ্তানি করা হয়। সোমবার খুলনার আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন ভারতের কৈলাশহরে রপ্তানির জন্য দুই টন ইলিশ নিয়ে আসেন। তার এক স্থানীয় সিঅ্যান্ডএফ এজেন্ট আগেই ৩ অক্টোবর রপ্তানির জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে সরকারি অনুমোদন গ্রহণ করেছিলেন।
আরো জানা যায়, সরকারি নির্দেশনা শুরুর প্রায় ১০ ঘণ্টা পর সোমবার দুপুরে ইলিশ মাছ নিয়ে চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে আসেন আরিফ সি ফুডের মালিক আরিফ হোসেন। ফলে ট্রাকবোঝাই ইলিশ জব্দ করে স্টেশন কর্তৃপক্ষ।
উপজেলা মৎস্য কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, কাস্টমস কর্তৃপক্ষ এ মাছ সিলেট কাস্টমস কমিশনারের কার্যালয়ে নিয়ে যাবে। ৩ অক্টোবর দিনের মধ্যে যদি এ মাছ চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে এসে পৌঁছাত তাহলে বিধি মোতাবেক মাছ ভারতে রপ্তানির সুযোগ ছিল।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ