ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বিএমইউতে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু, উদ্বোধনী সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ৪:২৫

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে প্রথমবারের মতো ‘ইমার্জেন্সি মেডিসিন’ বিষয়ে এমডি কোর্স শুরু হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার ২৮ মার্চ ২০২৬ইং তারিখ সকালে অত্র বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি এর লোকাল হেলথ ডিস্ট্রিক্ট এর সিনিয়র স্টাফ স্পেশালিস্ট ইমার্জেন্সি মেডিসিন বিষয়ক সহযোগী অধ্যাপক ডা. রেজা আলী। গুরুত্বপূর্ণ ওই সভায় বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক (স্বাস্থ্য শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ নাজমুল হোসেন, বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম প্রমুখ মূল্যবান বক্তব্য রাখেন। বিএমইউ এর জেনারেল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ ফারুক ইশতিয়াক সঞ্চালনায় অনুষ্ঠানে বিএমইউ এর সম্মানিত ডীন অধ্যাপক ডা. শামীম আহমেদ, অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখসহ অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয়ের খ্যাতনামা ফ্যাকাল্টিবৃন্দ, বিএমইউ এর সম্মানিত ডীনবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষকবৃন্দ এই উদ্বোধনী সভায় অংশগ্রহণ করেন। 

সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এক ইতিহাসের দ্বারপ্রান্তে যেখান হতে জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে নতুন ভর্তি হওয়া নবীন চিকিৎসকগণ ইমার্জেন্সি মেডিসিন বিষয়ে দেশ এবং বিদেশের প্রখ্যাত ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে উপযুক্ত বিশেষজ্ঞ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন এবং দেশের রোগীদের উচ্চ মানসম্মত জরুরি চিকিৎসাসেবা প্রদান করতে পারবেন। বিএমইউ এর অধীনে জরুরি স্বাস্থ্যসেবা বিষয়ে ভর্তি হওয়া নবীন চিকিৎসকদের এই সংখ্যা প্রতি বছর বাড়বে। স্বাস্থ্যসেবা খাতে মানসম্পন্ন, আধুনিক, জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার যার সফল বাস্তবায়নে বর্তমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

বক্তারা বাংলাদেশে ইমাজেন্সি মেডিসিন বিষয়ে প্রয়োজনীয় বিশেষজ্ঞ তৈরি, দক্ষ জনবল তৈরি, দেশ-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা, জনসচেতনতা বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলাসহ সমন্বিত ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন।   

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল