ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ


নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি photo নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ৪:৪৮

 বগুড়ার নন্দীগ্রামে মরহুম আলহাজ্ব খয়রাত আলী আকন্দ এর স্বরণে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশন কর্তক আয়োজিত, এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ ইং এর ফলাফল প্রকাশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৮শে মার্চ) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ হলরুমে উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাধারণ গ্রেডে ও ট্যালেন্টপুলে উপজেলা ব্যাপী পঞ্চম শ্রেণীর ১০জন শিক্ষার্থী এবং অষ্টম শ্রেণীর ৮জন শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হন এবং পুরস্কার গ্রহণ করেন। প্রাপ্ত তথ্যে সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন নন্দীগ্রাম মা স্কুল এন্ড কলেজ।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মাহী এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোনিয়া খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-(কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের পক্ষে তার ছোট ভাই বিশিষ্ট সমাজ সেবক ও নিরাপদ সড়ক চাই (নিসচা)'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. জামাল হোসেন, প্রধান উপদেষ্টা-কীটতত্ব বিভাগ (নিপসম)' ঢাকা এর অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো, গোলাম ছারোয়ার, প্রধান আলোচক- বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সহকারী অধ্যাপক (ইংরেজী) মো.গোলাম রব্বানী, প্রধান পৃষ্টপোষক- নন্দীগ্রাম দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা (এস,এস,সি, ইউনিভার্সিটি অব পোর্টমাউথ, ইংল্যান্ড) ইঞ্জিঃ ইফতিয়ার ইসান। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম সারওয়ার জাহান, নন্দীগ্রাম মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, মা স্কুল এন্ড কলেজের পরিচালক মো. শামীমুর রহমান প্রমূখ।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির