ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মাদারীপুরে গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালকের মরদেহ


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৬ বিকাল ৫:৮

মাদারীপুরের রাজৈরে বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ। পরে খবর পেয়ে  ২৮ মার্চ (শনিবার) সকালে লাশ উদ্ধার করেছে রাজৈর থানা পুলিশ। পারিবারিক কলহের জেরেই এই আত্নহত্যার ঘটনা ঘটেছে দাবী পরিবার ও এলাকাবাসীর। 
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজৈর উপজেলার খালিয়া গাঙ্গুলিবাড়িতে মৃত সাহেব আলী শেখের বড় ছেলে মাইক্রো চালক আরিফ শেখ (৩০) প্রথম স্ত্রী লাকী বেগমকে না জানিয়ে সম্প্রতি কনা আক্তার নামে আরেক মেয়েকে বিয়ে করে। এতে পারিবারিক কলজের জেরে প্রথম স্ত্রী লাকী বেগম সংসার ছেড়ে চলে যায়। কিন্তু প্রথম পক্ষের স্ত্রীর ঘরে একটি আরাফাত শেখ নামে ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। এই ছেলে কার কাছে থাকবে এই নিয়ে প্রায়ই কলহ চলতে তাদের। পারিবারিক এই কলহ থেকেই আরিফ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। পরে শনিবার সকালে খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের মগডালে ঝুলে থাকা আরিফের লাশ নিচে নামিয়ে আনে। 
রাজৈর থানার অফিসার ইনচার্জ তদন্ত কুতুবউদ্দিন জানান, মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার করে রাজৈর থানায় নিয়ে আসা হয়েছে।

এমএসএম / এমএসএম

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক

ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ

হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত

যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা

ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা

উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু

কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার ডিডি মোজাম্মেল হকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও হয়রানির গুরুতর অভিযোগ