ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ঈদের ছুটি শেষে ঢাকাগামী ট্রেনে প্রচণ্ড ভিড়, ছাদে বসেও ফিরছে মানুষ


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৬ বিকাল ৫:৩২

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সড়কপথের পাশাপাশি রেলপথে ফিরছে কর্মজীবী মানুষ। ঢাকাগামী ট্রেনগুলোয় প্রচণ্ড ভিড়। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে বসেও ফিরছে মানুষ।

আগামীকাল রোববার থেকে দেশের শিল্প কারখানাগুলো সচল হচ্ছে। কর্মস্থলমুখী মানুষের স্রোত শুরু হয়েছে গতকাল শুক্রবার থেকে।

আজ শনিবার ও গতকাল শুক্রবার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনগুলোয় যাত্রীদের উপচে পড়া ভিড়। ট্রেনের ছাদেও গাদাগাদি করে বসে যাচ্ছে মানুষ। অনেক যাত্রীকে ঝুঁকি নিয়ে ট্রেনের দরজার কাছে ঝুলে যেতে চোখে পড়ে। প্রচণ্ড ভিড়ের কারণে অনেক যাত্রী মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠতে পারেননি। বাধ্য হয়ে সড়কপথে কর্মস্থলে রওনা হয়েছেন অনেকে।

ট্রেনের যাত্রীরা জানান, শুক্রবার থেকে ট্রেনে মানুষের চাপ শুরু হয়েছে। আজ শনিবার আরও বেশি ভিড়। ট্রেনে অতিরিক্ত যাত্রীর কারণে ধীরগতিতে ট্রেন চলাচল করছে। গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। যানজট থেকে বাঁচতে ট্রেনযাত্রা বেছে নিলেও ভোগান্তি ভালোই পোহাচ্ছেন তাঁরা। গরমে অনেক যাত্রী হাঁসফাঁস করছেন। বিশেষ করে গরম আর মানুষের ভিড়ে শিশুদের অবস্থা কাহিল হয়ে পড়ছে।

মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার জহিরুল ইসলাম বলেন, ঈদের দীর্ঘ ছুটি শেষে শুক্রবার থেকে যাত্রীদের চাপ বাড়ছে। মোহনগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা সব ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। প্রতিটি ট্রেনের ছাদেও তিলধারণের ঠাঁই নেই।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার