ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বোয়ালমারীতে ৪ মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী তানিয়া,পরিবারে হতাশার কালো মেঘ


জাকির হোসেন, বোয়ালমারী photo জাকির হোসেন, বোয়ালমারী
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ১২:৪১

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার  শেলাহাটি গ্রাম থেকে প্রায় চার মাস আগে অপহৃত হওয়া ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থী  কিশোরী তানিয়াকে  আজও উদ্ধার করতে পারেনি পুলিশ। এমনকি এ ঘটনায় পুলিশের উদ্ধার তৎপরতা শুন্যের কোঠায় নেমে আসায় বর্তমানে ধামাচাপা পড়তে চলেছে চাঞ্চল্যকর এই অপহরণ মামলাটি। মা-বাবার পরম আদরের ছোট নাবালিকা মেয়েটি এখন কোথায়,কিভাবে আছে,কি ঘটেছে তার ভাগ্যে--এমন অনিশ্চিত পরিণতির কথা ভেবে-ভেবে এখন চরম হতাশা আর দূঃখ-যন্ত্রনায় ডুবে আছে গোটা পরিবারটি। পবিত্র মাহে রমজান শেষে চারপাশে ঈদের আনন্দ ঝলমল করলেও নিরানন্দের ঘোর অমানিশা তানিয়ার পরিবারে। সরেজমিন অনুসন্ধানে জানাযায়,গ্রামের মোঃ শুকুর শেখ ও রোজিনা বেগম দম্পতির সর্ব কনিষ্ঠ মেয়ে তানিয়া আক্তার (১১)। পড়ালেখা করত স্থানীয় শেলাহাটি হাফেজিয়া মহিলা মাদ্রাসায়। সুন্দরী এই নাবালিকা মেয়েটির উপর বদ নজর পড়ে গ্রামের মোঃ আলাল শেখের অসাধু ছেলে মুসা শেখের(২২)। সে তানিয়াকে মাদ্রাসায় আসা-যাওয়ার পথে উত্ত্যাক্ত করতে থাকে। নানা প্রলোভন আর ছলা-কলার ফাঁদ পেতে গড়ে তোলার চেষ্টা করে প্রেমের সম্পর্ক। কিন্তু নাবালিক মেয়েটি মুসা ডাকে সারা না দিয়ে ঘটনা পরিবারকে জানিয়ে দেয়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে তিক্ততার সৃষ্টি হলে মুসা আরো বেপরোয়া হয়ে উঠে। সে তানিয়াকে বাড়ি থেকে তুলে নিয়ে জোরপূর্বক  বিয়ে-শাদি করার চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে  এবং দিতে থাকে হুমকি-ধমকী। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর মাদ্রাসায় যাওয়ার পথে তানিয়াকে কৌশলে ও ফুসলিয়ে অপহরণ করে গা ঢাকা দেয়। সেই থেকে আজ অব্দি খোঁজ মেলেনি অপহৃত তানিয়ার। সন্ধান নেই তার অপহরণকারী মুসারও। থানায় অভিযোগ দিয়েছিলেন মেয়ের বাবা শুকুর শেখ। ভিকটিম উদ্ধারে প্রথম দিকে পুলিশ কয়েকদিন চাপে রেখেছিল অভিযুক্তের পরিবারকে। পরে রহস্যজনক ভাবে সেই চাপ থেমে গিয়ে আর এগোয়নি। পরবর্তী ধাপে মামলাটি আদালতে পাঠিয়ে এখন রীতিমতো হাত ধুয়েই বসে আছে পুলিশ। ফলে আলোচিত অপহরণ মামলাটি এখন ধামাচাপা পড়ার উপক্রম হয়েছে। অপরদিকে   নাবালিকা মেয়ের পরিণতির ভেবে মানসিক ভাবে চরম ভেঙে পড়েছেন বাবা শুকুর শেখ ও মা রোজিনা বেগম। তারা গণমাধ্যম কর্মীদের বলেন,একটা বাচ্চা মেয়ে চার মাস ধরে নিখোঁজ। অথচ তাকে উদ্ধারে পুলিশের আন্তরিক কোন প্রচেষ্টা নেই। আমাদের নাবালিকা মেয়ে প্রভাবিত হয়ে যদি কোন ভুলও করে থাকে তবে তাকে উদ্ধারে রাষ্ট্রের কি কোন দায় নেই? যোগাযোগ করলে পুলিশ শুধু একটাই কথা বলে আমাদের ফিরিয়ে দিচ্ছে'ভিকটিমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা,আমরা চেষ্টা করছি'। রাষ্ট্রের কাছে নিজের সন্তানকে ফেরত চেয়ে আকুতি জানান ভুক্তভোগী দম্পতি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মামলার তদন্ত কর্মকর্তা বোয়ালমারী থানার এস,আই মোঃ শামীম হোসেন বলেন,ভিকটিম উদ্ধারে আমাদের আন্তরিকতার কোন ঘাটতি নেই। কোন সূত্র খুঁজে না পাওয়ায় অপরাধীর অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছে না। ফলে ভিকটিম উদ্ধার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন,আমি বোয়ালমারী থানায় নতুন যোগদান করেছি। আমি আসার আগে মামলাটি হয় বিধায় এটি আমার নখদর্পনে তেমন নেই। তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলে বিস্তারিত জেনে ভিকটিম উদ্ধারে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত

বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও

ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ

তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা

সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

বোয়ালমারীতে ৪ মাসেও উদ্ধার হয়নি অপহৃত কিশোরী তানিয়া,পরিবারে হতাশার কালো মেঘ

ঝিনাইদহে এম. এ. কালাম ফিলিং স্টেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

দাউদকান্দিতে ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক সফর তালুকদারকে চায় জনগণ

চলতি মাসে হামে ১২ শিশুর মৃত্যু, রাজশাহীর তিন জেলায় সংক্রমণ বেশি