ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ১:০

চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রদল নেতা আব্দুল করিমকে অপহরণের পর মারধর ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় ছাত্রদল। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা ছাত্রদলের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 রবিবার বিকেলে সাতকানিয়া উপজেলা চত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলটি সাতকানিয়া থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা ছাত্রদল নেতা আব্দুল করিমের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ থেকে ঘোষণা করা হয় যে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক।

সমাবেশে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভা বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি মো. শফি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখার রাজিব, পৌরসভা যুবদলের আহ্বায়ক এস এম জাহেদ ও সদস্য সচিব মো. শাহজাহান।

এছাড়া উপজেলা ও উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানিয়েছেন যে, ঘটনার তদন্ত কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। তিনি আরও নিশ্চিত করেন যে, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে করিম ঘটনার শুরু থেকেই এনসিপির নামধারী রাব্বি নামে এক নেতার মাটিকাটাসহ  বিভিন্ন অপকর্ম নিয়ে প্রতিবাদ করায় এই ঘটনা ঘটে বলেও মন্তব্য করেছেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত