ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দুইশত কোটি টাকার দুর্নীতি তথ্য ফাঁস

ফায়ার ফাইটার হান্নানের চাকরিচ্যুতি ও বাসা থেকে উচ্ছেদ চেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ১:৯

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করায় মো. হান্নান নামের একজন ফায়ার ফাইটার চাকুরীচ্যুত করা হয়েছে বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। শুধু তাই নয়, তাকে সরকারি বাসা থেকে উচ্ছেদ করা হয়েছে। যা মানবিধার লঙ্ঘন বলে ভুক্তভোগি দাবি করেছেন।
অভিযোগে জানা গেছে, দ্ইুশত কোটি টাকার দুর্নীতির তথ্য গণমাধ্যমের সামনে প্রকাশ করার কারণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও তার সিন্ডিকেটের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদকারী মুখ খোলার কারণে ফায়ার ফাইটার মো. হান্নানকে গত ২০২৪ সালের ১০ আগস্ট তৎকালীন মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনালের মো. মইনউদ্দিন ডেকে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে গোয়েন্দা পুলিশ দিয়ে ধরিয়ে দেন। এরপর তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়। 
শুধু তাই নয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের কল্যানে মো. হান্নান প্রাণে রক্ষা পান। তার নামে মিথ্যা মামলা দিয়ে চাকুরীচ্যুত করা হয়। ডিজি বিগ্রেডিয়ার মো. মইনউদ্দিন ফায়ার সার্ভিস থেকে চলে গেলেও তার সিন্ডিকেটের বর্তমান ডিজি বিগ্রেয়িার জাহেদ কামাল হান্নানের অবদানকে স্বীকার না করে আইনের অযুহাতে হান্নানের বিরোধীতা করে আসছেন। হান্নানের চাকুরিচ্যুতির বিষয়টি পূর্নবহালে বর্তমান ডিজি নির্যাতিত হান্নানের পক্ষে মতামত না দিয়ে সাবেক ডিজি ও তার সিন্ডিকেটের কথামত চাকুরি যাতে না ফিরে পায় সে কৌশলে নিয়োজিত বলে অভিযোগে জানা গেছে। 
ভুক্তভোগি হানান অভিযোগ করে বলেন, তাকে চাকুরীচ্যুতি করে তার বাসা হাইকোর্টে বহাল থাকলেও বর্তমান ডিজি আপীল করে চাকুরী নাই অযুহাতে বাসা ছাড়তে বাধ্য করছেন। তার চাকুরী ও বাসা না থাকায় হান্নানের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। তার ছোট ছোট বাচ্চারা অনাহারে এবং লেখাপড়া ছাড়তে বাধ্য হয়ে যাবে। 
একটি বেসরকারি মানবাধিকার সংস্থার মহাসচিব এ বিষয়ে প্রতিবেদককে জানান, হান্নানের চাকুরীচ্যুত ও বাসা দুটিই বহাল হওয়া উচিত। বরঞ্চ দুর্নীতিবাজদের শাস্তি হওয়া দরকার। কোন কারণে হান্নানের বাসা থেকে বিতাড়িত করলে এটি হবে চরম মানবাধিকার লঙ্ঘন।
সূত্র জানায়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর ট্রেনিং সেন্টারের প্রিন্সিপালের কোয়ার্টারে এডি এ্যাডমিন আব্দুল আলিম বসবাস করছেন। ভাইস প্রিন্সিপালের কোয়ার্টারে দীর্ঘদিন এডি মামুনুর রশিদ বসবাস করে আসছে। চুতুর্থ শ্রেণীর কোয়ার্টারে ৪জন অফিসার বসবাস  করে। আর তৃতীয় শ্রেণীর ফায়ার ফাইটার স্টাফ কোয়ার্টারে কর্মকর্তা বসবাস করায় সরকার বিপুল অংকের টাকা রাজস্ব হারাচ্ছে। অন্যদিকে এডি আনোয়ারুল হক দীর্ঘদিন রংপুরে চাকুরী করলেও বসবাস করছেন রাজধানীর মিরপুরের কোয়ার্টারে। বিধি অনুযায়ী তিনি অবৈধভাবে মিরপুরের কোয়ার্টারে বসবাস করে আসছে। আনোয়ারুল হকের বিরুদ্ধে বিভিন্ন অনিমেরও অভিযোগ রয়েছে। 
মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জায়েদ কামাল এ ব্যাপারে বলেন, আপনি অভিযোগ গুলি আমাদের পাঠিয়ে দেন আমাদের ডাইরেক্টর এডমিনের সঙ্গে কথা বলে আপনাকে জানাবো।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল