ঢাকা রবিবার, ২৯ মার্চ, ২০২৬

রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ২:৮

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য, সামাজিক কুসংস্কার ও নানা প্রতিকূলতা জয় করে নিজেদের ভাগ্য বদলে ফেলার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিন নারী। তাঁরা হলেন—মোছা: নাহিদ সুলতানা, মিলন রানী উরাও ও চন্দনা রানী দাস। সম্প্রতি “অদম্য নারী পুরস্কার” কর্মসূচির আওতায় বিভিন্ন ক্যাটাগরিতে এই তিন নারী মনোনীত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এই তিন নারীর জীবনসংগ্রাম ও সাফল্যের গল্প এখন রায়গঞ্জের নারীদের জন্য অনুপ্রেরণার বাতিঘর হয়ে উঠেছে। প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তাঁরা পরিবারকে স্বাবলম্বী করেছেন, সন্তানদের শিক্ষিত করেছেন এবং সমাজে নারীর ক্ষমতায়নের বার্তা ছড়িয়ে দিয়েছেন।

শিক্ষকতা দিয়ে সমাজ বদলের স্বপ্ন:

রায়গঞ্জ উপজেলার মধ্যপাড়া ভরমোহনী গ্রামের মোছা: নাহিদ সুলতানা ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। তবে মাত্র ২০ বছর বয়সে বিয়ে হওয়ায় সেই স্বপ্ন থেমে যায়। সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি তিনি পড়াশোনা চালিয়ে যান। চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং পরবর্তীতে প্রধান শিক্ষক পদে পদোন্নতি লাভ করেন।

শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা ও বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে অভিভাবকদের সঙ্গে নিয়মিত সভা করেছেন। শিক্ষার্থী অনুপস্থিত থাকলে বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছেন। পাশাপাশি তিনি এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখেন। দ্বিতীয় সন্তান গর্ভে রেখেও তিনি মাস্টার্স পরীক্ষায় অংশ নিয়ে সফল হন। বর্তমানে তাঁর সন্তানদের একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অন্যজন কানাডায় উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

দিনমজুরি করে সন্তানদের শিক্ষিত করলেন মিলন রানী:

রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈইচালা গ্রামের মিলন রানী উরাওর জীবন ছিল দুঃখ-দুর্দশায় ভরা। ছোটবেলায় বাবা-মাকে হারিয়ে তিনি ভাইয়ের সংসারে বড় হন। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও জীবনসংগ্রামে থেমে যাননি। মাত্র ১২ বছর বয়সে বিয়ে হয় তাঁর। সংসারের অভাব ঘোচাতে স্বামীর সঙ্গে মাঠে কাজ করে দিনমজুরি করেছেন।

তিন সন্তানের মা হওয়ার পরও দারিদ্র্য কাটেনি। বড় মেয়েকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়ে অর্থাভাবে বিয়ে দিতে বাধ্য হন। পরে স্বামী মারা গেলে পুরো সংসারের দায়িত্ব এসে পড়ে তাঁর কাঁধে। ২০১১ সালে দীপশিখা এনজিওর সদস্য হয়ে ঋণ নিয়ে গরু-ছাগল পালন শুরু করেন। বর্তমানে তাঁর দ্বিতীয় মেয়ে মাস্টার্স শেষ করে দীপশিখা এনজিওতে ফিল্ড সুপারভাইজার হিসেবে কর্মরত এবং ছেলে নার্সিং কলেজ থেকে পড়াশোনা শেষ করছে।

সেলাই মেশিনই বদলে দিল জীবন:

রায়গঞ্জ উপজেলার ঘুড়কা গ্রামের চন্দনা রানী দাস ১৭ বছর বয়সে বিয়ে করেন। তিন কন্যাসন্তান নিয়ে অভাব ছিল নিত্যদিনের সঙ্গী। নিজের জমি না থাকায় অন্যের জায়গায় বসবাস করতে হতো। সংসারের সংকট কাটাতে তিনি নারী উদ্যোক্তা হওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা গুড নেইবারস রায়গঞ্জ মহিলা সমবায় সমিতি লিমিটেড-এর মাধ্যমে সেলাই প্রশিক্ষণ নিয়ে তিনি ঋণের টাকায় একটি সেলাই মেশিন কেনেন। এরপর বাড়িতে বসেই সেলাই কাজ শুরু করেন। পরে নার্সারির বস্তা সেলাইয়ের অর্ডার এবং ডালের বড়ি তৈরি করে দোকানে সরবরাহ করে আয় বাড়ান। বর্তমানে তিনি মাসে গড়ে ১৫ হাজার টাকার বেশি আয় করছেন। নিজের উপার্জনে সংসার চালানোর পাশাপাশি তিন মেয়ের পড়াশোনা চালিয়ে যাচ্ছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, এই তিন নারীর সংগ্রাম ও সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং এটি নারী ক্ষমতায়নের এক শক্তিশালী বার্তা। তাঁদের জীবনকথা রায়গঞ্জের পিছিয়ে পড়া নারীদের জন্য সাহস ও আত্মবিশ্বাসের অনন্য উদাহরণ হয়ে থাকবে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় অবৈধ তেল বিক্রি লরির ম্যানেজারকে জরিমানা

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো আস্তমা স্টুডেন্ট ফোরাম

কোটালীপাড়ায় হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ৬ জন গ্রেপ্তার

তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা

মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জের তিন অদম্য নারী পেলেন পুরস্কার, সংগ্রাম-সাহস আর সাফল্যের অনন্য দৃষ্টান্ত

বিক্রিত টাকা রাষ্ট্রীয় কোষাগারে তাড়াশে জব্দকৃত পেট্রোল গায়েব করেননি ইউএনও

ছড়িয়ে পড়ছে হাম, রামেক হাসপাতালে ১২ শিশুর মৃত্যুতে উদ্বেগ

তানোরে আলু উত্তোলনের পর ধান রোপনে ব্যস্ত কৃষক কৃষাণীরা

সাতকানিয়া-প্রতিবাদ করায় ছাত্রদল নেতাকে অপহরণ ও নির্যাতন, নেপথ্যে এনসিপি নেতা

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে হিলফুল যুবসংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যার অভিযোগ