ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

তানোরে চটের বস্তা নিয়ে বিপাকে আলু চাষিরা:প্রশাসনের সুদৃষ্টি কামনা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ২:১৫

রাজশাহীর তানোরে চটের বস্তার দাম সিন্ডিকেট করে বৃদ্ধি করায় বিপাকে পড়েছেন হাজারো আলু চাষি ও ব্যবসায়ী। দুই সপ্তাহের ব্যবধানে এখানে বস্তার দাম বেড়েছে দ্বিগুনের বেশী। মৌসুমের শুরুতে যে বস্তার দাম ছিলো সর্বোচ্চ ৭০ টাকা, এখন সেই বস্তা খোলা বাজারে বিক্রি হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকায়।  

কৃষকরা বলছেন, মাত্র ১৫ দিন আগেও তানোর বাজারসহ বিভিন্ন এলাকায় মাত্র ৭০ টাকায় বিক্রি হয়েছে বস্তা। আলুর দাম একটু বাডতে শুরু করায় সেই বস্তা এখন দেড়শ’  টাকা থেকে দুইশ টাকায় কিনতে হচ্ছে।

আলু উৎপাদনকারী উপজেলা তানোরের মাঠে মাঠে এখন আলু উত্তোলন শুরু হয়েছে। এসব আলু হিমাগার বা দেশের বিভিন্ন এলাকার পাইকারি বাজারে (মোকাম) নিতে বস্তার প্রয়োজন। কিন্তু তানোরে মাত্র দু’সপ্তাহের ব্যবধানে নানা অজুহাতে বস্তার দাম দ্বিগুন ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছেন একাধিক বস্তা বিক্রেতা ও ক্রেতাসহ আলু চাষিরা।

‎সংশ্লিষ্ট সুত্রে খোঁজ নিয়ে ‎জানা গেছে, তানোরে দু’সপ্তাহ ধরে বস্তা নিয়ে সিন্ডিকেট চক্রের রমরমা বাণিজ্য। বাজার মনিটরিং না থাকায় ইচ্ছেমত দাম নেয়া শুরু করেছেন বস্তা ব্যবসায়ীরা। ভুক্তভোগীদের অভিযোগ দেশের গণতান্ত্রিক সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে একটি চক্র বস্তা নিয়ে সিন্ডিকেট করছে।

বুধবার বস্তা কিনে বাড়িতে যাচ্ছিলেন আলফাজ আলী নামের এক কৃষক। তিনি বলেন, গত কয়েক দিন আগে বস্তার দাম ছিল ৮০ টাকা থেকে ৮৫ টাকার মধ্যে। কিন্তু হঠাৎ করে সিন্ডিকেটের মাধ্যমে বস্তার দাম বাড়িয়ে দেয়া হয়েছে। তিনি ১শ’ টি বস্তা পেয়েছেন ১শ’ ৫০ টাকা দামে। তিনি বলেন, এখন ১শ’ ৫০ টাকা থেকে ২শ’ টাকা করেও নিতে হচ্ছে বস্তা। আলু উঠার সঙ্গে সঙ্গে বস্তা সিন্ডিকেট শুরু করেছেন অসাধু ব্যবসয়াীরা। ‎

‎এদিকে আলু চাষি কৃষকরা বলছেন, উপজেলা ও থানা প্রশাসন এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের তেমন কোনো বাজার মনিটরিং নাই। তাদের নিয়মিত বাজার মনিটরিং থাকলে বস্তার দাম বাড়তো না। এমনিতে আলু চাষ করে কৃষকরা পথে বসে যাচ্ছে। উৎপাদন খরচ তুলতে পারছে না। আর বস্তার দাম বাড়িয়ে কৃষকের পকেট খালি করছে।

আলু চাষী রোকন সরকার বলেন, কদিন আগেও বস্তার দাম ছিল ৭১ টাকা। কিন্ত মাত্র কয়েকদিনের ব্যবধানে ১৫০ টাকা থেকে ২০০ টাকায় খোলা বাজারে বস্তা বিক্রি হচ্ছে। ‎স্থানীয আলু চাষিরা বলছেন, বস্তা নিয়ে ক্ষুদ্র, মাঝারি ও কিছু হিমাগার শুরু করেছেন সিন্ডিকেট। উপজেলার মাঠে মাঠে পুরোদমে আলু উত্তোলন শুরু হয়েছে। কৃষকের এই সুযোগ কাজে লাগিয়ে বস্তা নিয়েও সিন্ডিকেট করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ