জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের ঈদ পুনর্মিলনী ও বিশ্ব শান্তি কামনা অনুষ্ঠান সম্পন্ন
মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে ‘বিশ্ব শান্তি কামনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে গত শনিবার শেরপুরস্থ মুন লাইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কনফারেন্স হলে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওলিয়া ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দেলোয়ার হোসেন জালালী। উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাম্মদ এমদাদুল হক। শেরপুর থানা হাইওয়ে জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আল আমিন ইসলাম যুক্তিবাদীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান হাকীম মাওলানা আনছার আহমদ সিদ্দিকী।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ওসমানীনগর দারুল উলুম ইসলাহুল বানাত ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী হেলালী। তিনি ওলামায়ে কেরামদের ঐক্যবদ্ধ হয়ে সমাজে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর নূর (মোস্তফাপুর আনোয়ারুল উলুম আলিম মাদ্রাসা, নবীগঞ্জ), বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলার সভাপতি মাওলানা আব্দুর নূর, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা শাহ্ মহিবুর রহমান জালালী এবং মাধবপুর গালিমপুর মোহাম্মদীয়ায় হাফিজিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হুমায়ুনুর রহমান লেখন।
আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর ঐক্য এবং দেশ-বিদেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ঈদ পুনর্মিলনী শুধু সামাজিক অনুষ্ঠান নয়; এটি ওলামায়ে কেরামের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বীনি খেদমতে উদ্বুদ্ধ হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক ওলামা-মাশায়েখ অংশগ্রহণ করেন।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫