কক্সবাজারের চকরিয়ায় মৃত হাতিকে মাটিতে পুতে ধামাচাপা দেয়ার চেষ্টা!
কক্সবাজারের চকরিয়া থানাধীন ফাসিয়াখালী রেঞ্জের আওতায় একটি বন্যহাতিকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ উঠেছে। জানাযায়,কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মুসলিম নগর ও করিম্মাকাটার ঘোনা সংলগ্ন বনভূমীর দুর্গম বনাঞ্চলে আনুমানিক ১০ বছর বয়সী হাতিটিকে হত্যা করে মাটিচাপা দেওয়ার পর ঘটনাটি ধামাচাপা দিতে সুকৌশলে তার ওপর একটি অস্থায়ী ঘর নির্মাণ করা হয়েছিল যা মূলত রেঞ্জ অফিসার সাদেকুর রহমানের মদদেই সম্ভব হয়েছে বলে অনুসন্ধানে জানা গেছে।
স্থানীয় সূত্র ও প্রাপ্ত তথ্যানুযায়ী, বিতর্কিত বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিমের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান। তিনি অবৈধভাবে ঘর নির্মাণের সুযোগ করে দিতে কিছুদিন আগে ৫ লক্ষ টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে বনের গভীরে অপরাধীদের অভয়ারণ্য তৈরীতে সহযোগিতা করেন।
গত ২৬ মার্চ বৃহস্পতিবার বন বিভাগের টহলে আসা কর্মকর্তারা দুর্গন্ধের সূত্র ধরে পুলিশ ওই ঘরটির নিচ থেকে হাতিটির পচা মরদেহ উদ্ধার করেন । সিনিয়র বন কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী হাতিটিকে গুলি করে অথবা বিদ্যুৎ সংযোগের মাধ্যমে হত্যা করা হয়।
অনুসন্ধানে জানা যায়, সবকিছুর নেপথ্যে থেকে ঢাল হিসেবে কাজ করেছেন রেঞ্জ কর্মকর্তা সাদেকুর রহমান। নিজের অপকর্ম ঢাকতে ৫ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে অনুমোদিত ঘরের অস্তিত্ব রক্ষা করতে তিনি হাতি হত্যার এই ভয়াবহ জালিয়াতি ও মরদেহ গুমের বিষয়টি দেখেও না দেখার ভান করেছিলেন। বিষয়টি জনসমক্ষে উন্মোচিত হওয়ায় গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পৃথিবীর সবচেয়ে বড় স্থল স্তন্যপায়ী প্রাণী একটা হাতি মেরে ফেলে মাটির নিচে গুম করে রাখা হয়েছিল মাসখানেক! ভাবা যায় ৫–৬ হাজার কেজি ওজনের, প্রায় ৭০–৮০ জন মানুষের ওজনের সমান একটা হাতিকে এভাবে লুকিয়ে রাখা হয়েছে, আর কেউ টেরই পায়নি! ফাসিয়াখালী রেঞ্জ অফিসার সাদেকুর রহমানের অযোগ্য নেতৃত্বের প্রশ্ন থেকেই যায়? হাতিটাকে হত্যা করার পর গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়। এমনকি ঘটনাটা আড়াল করতে সেই জায়গার ওপর একটা কাঁচা ঘর বানিয়ে মেঝে লেপে দেওয়া হয়, যেন কেউ কিছু বুঝতেই না পারে।
বন্য হাতি মেরে মাটিতে পুতে রাখা এবং ৫ লক্ষ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে ঘর নির্মাণের অনুমোদন দেয়ার ব্যাপারে মন্তব্য জানতে সেখানকার দায়িত্বরত রেঞ্জ অফিসার সাদেকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, আপনি ডিউটি অফিসারের সাথে কথা বলেন। তিনি আরো বলেন, পুলিশ সহ আমরা বিষয়টা তদন্ত করছি।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই